Education Archives - Page 35 of 36 - Mati News
Tuesday, July 28

Education

পঞ্চম শ্রেণির পড়াশোনা

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

সপ্তম শ্রেণির পড়াশোনা

অষ্টম শ্রেণির পড়াশোনা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

মডেল টেস্ট , কুইজ, প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন ও উত্তর, অনুশীলনীর উত্তর

গণিত অনুশীলনীর উত্তর

 

২০১৮ সালের জেএসসি পরীক্ষার নতুন নম্বর বণ্টন, সিলেবাস ও নমুনা প্রশ্ন

২০১৮ সালের জেএসসি পরীক্ষার নতুন নম্বর বণ্টন, সিলেবাস ও নমুনা প্রশ্ন

Education, অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের নতুন/পরিবর্তিত নম্বর বণ্টন, পাঠ্যক্রম এবং নমুনা প্রশ্ন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১২ জুন ২০১৮ তারিখে এনসিটিবি’র ওয়েবসাইটে এসব প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত ৩১ মে ২০১৮ তারিখে জেএসসি ও জেডিসিতে ৩টি বিষয়, পরীক্ষায় ২০০ নম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নতুন নম্বর বিভাজন ও সিলেবাস প্রকাশিত হলো। নম্বর বণ্টন, পাঠ্যক্রম এবং নমুনা প্রশ্ন পাওয়া যাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে- ১। বাংলা – পাঠ্যক্রম / সিলেবাস [ ডাউনলোড : http://nctb.portal.gov.bd/sites/default/files/files/nctb.portal.gov.bd/page/1bfbd1f4_edaf_4bbb_b63a_5e28dfc662c1/Bangla%20-%20Syllabus%20for%20JSC.pdf ] ২। বাংলা – নম্বর বিভাজন [ ডাউনলোড : http://nctb.portal.gov.bd/sites/d...

নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Education, নবম-দশম, নবম-দশম বাংলাদেশ ও বিশ্বপরিচয়, মাধ্যমিক
নবম ও দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের অষ্টম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলো- ১। উদ্দীপক : রাকিব একটি ক্লাবের সদস্য। ওই ক্লাসের বেশিরভাগ সদস্যই ‘সাধারণ সম্পাদক’ হতে চায়। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অবশেষে সম্পাদক বাছাইয়ের জন্য কয়েকজনকে ক্ষমতা দেওয়া হয়। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা পরবর্তীতে তাদের ক্লাবের একজন সাধারণ সম্পাদক বাছাই করে। নতুন সম্পাদক সবার আস্থা অর্জনের চেষ্টা করলেও পরবর্তীতে তার দূরদর্শীতার অভাব এবং তার কাছের কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য তিনি বিতর্কিত হয়ে পড়েন। ফলে সম্পাদক বাছাই প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ক) রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার প্রদত্ত রাজনৈতিক দলের সংজ্ঞাটি লেখ। খ) নির্বাচন কমিশন কি ? ব্যাখ্যা কর। গ) রাকিবদের ক্লাবের সাধারণ সম্পাদক বাছাইয়ের প্রক্রিয়াটি তোমার পঠিত বিষয়বস্ত‘র আলোকে ব্যাখ্যা কর। ঘ) ‘ বাছাই প্রক্রিয়ার দুর্বলতা নিরসন ক...

২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন

admission, Education
২০১৬-১৭ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৮ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন / সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা শুরু হবে ৮ নভেম্বর থেকে, চলবে ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। দুপুর ১টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে : http://www.nu.ac.bd/uploads/2018/notice_9684_pub_date_15102018.pdf...
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

Education
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের (২০১৯) জানুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। চলতি বছরের (২০১৮) নভেম্বরে জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী ও সমমান পরীক্ষা, ডেসেম্বরে বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন; এসব কারণে পরীক্ষা পেছানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এবারের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড সংখ্যক প্রার্থী আবেদন করেছে। এ কারণে সারা দেশে একইসঙ্গে পরীক্ষাি নেওয়া সম্ভব হবে না। জেলাভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ্য, সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২,০০০ শিক্ষক নিয়োগের জন্য গত ৩০ জুলাই ২০১৮ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর অনলাইনে আবেদনের সময়সীমা নির্ধারণ হয় ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত। এ সময়ে মোট ২৪,০০,৫৯৭ জন প্রার্থী আবেদন করেছেন। গতবারের চেয়ে এবার প্রার্থী সংখ্যা দ্বিগুণেরও বেশি। নিয়োগ ...

২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন – সংশোধিত

admission, Education
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার রুটিন সংশোধন করে ২৩ অক্টোবর নতুন করে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ উন্নয়ন (নতুন সিলেবাস) এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি ও এম মিউজ (আইসিটিসহ) পরীক্ষা আগামী ২৭/১০/২০১৮ থেকে শুরু হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার বিস্তারিত সময়সূচি / রুটিন পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে : http://www.nu.ac.bd/uploads/2018/notice_222_pub_date_23102018.pdf বি.দ্র. : ২৩ অক্টোবর ২০১৮ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মার্স্টাস শেষ পর্ব পরীক্ষার (২০১৬) সময়সূচি সংশোধন করেছে। নতুন সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।...
অনার্স ভর্তি : বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২৮ অক্টোবর ২০১৮

অনার্স ভর্তি : বিষয় পরিবর্তন ও ২য় মেধা তালিকা ২৮ অক্টোবর ২০১৮

admission, Education
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ২৮ অক্টোবর, ২০১৮ তারিখ প্রকাশিত হবে। আজ (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত ফল বিকাল ৪টা থেকে মোবাইল এসএমএস পাঠিয়ে জানা যাবে। এর জন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। রাত ৯টা থেকে ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে ফল পাওয়া যাবে। কোটার মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিকৃত কোনো শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/অানর্স), স্নাতক (সম্মান/অনার্স) প্রফেশনাল ও স্নাতক (ডিগ্রি-পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে ৩০ অক্টোবর ২০১৮ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতি...

সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া ১ ডিসেম্বর ২০১৮ থেকে শুরু

admission, Education
২০১৯ শিক্ষাবর্ষে ঢাকা মহানগরীর সরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১ ডিসেম্বর থেকে শুরু হবে । চলবে ১৩ ডিসেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত। গত বছরের মতো এ বছরও ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে । লটারি অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে। অন্যান্য শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকা মহানগরের ৩৫টি সরকারি বিদ্যালয়কে ৩টি ‘গ্রুপে’ ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ৩০ ডিসেম্বর। দেশের অন্যান্য সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার তারিখ স্থানীয়ভাবে নির্ধারণ করা হবে । আজ (বুধবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে ২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া ...
হাত বাড়ালেই মহাকাশ

হাত বাড়ালেই মহাকাশ

Cover Story, Education
যদি মা বলতো যাও, চুপটি করে মহাকাশে বসে থাকো। জোর মজা হতো। সত্যি কিন্তু সম্ভব। প্লানেটরিয়াম তো মহাকাশই। সময় করে নিয়ে বসে যাও ক্লাসের বিজ্ঞান বই পড়তে মোটেও ভালো লাগে না অর্ণবের। পড়ে ক্লাস ফাইভে। ধানমণ্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে। কিন্তু নভোথিয়েটারে এসে বিজ্ঞান সম্পর্কে ওর ধারণাই পাল্টে গেল। বিজ্ঞান বইয়ের গ্রহ-নক্ষত্রগুলো ছিল কত দূরে দূরে। আর নভোথিয়েটারের গ্রহ-নক্ষত্রগুলো এত কাছে! মনে হচ্ছিল হাত বাড়ালেই বুঝি ছোঁয়া যাবে। যারা এখনো নভোথিয়েটারে যাওনি, তারা যদি যেতে চাও, তাহলে চলে এসো ঢাকার বিজয় সরণিতে। এখানেই আছে দেশের একমাত্র প্লানেটারিয়াম নভোথিয়েটার। নভোথিয়েটারে দেখার অনেক কিছুই আছে। অর্ধগোলাকার কক্ষে আছে পারফোরেটেড অ্যালুমিনিয়াম পর্দা। ওই পর্দায় চোখ রাখলে ছাদটাও সিনেমার অংশ মনে হবে। বিভিন্ন স্পেশাল ইফেক্ট তৈরির জন্য রয়েছে জিএসএস হেলিয়াস প্রজেক্টর। অ্যালুমিনিয়ামের পর্দার সঙ্গে ওই প্রজেক্ট...
ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

ভারতেও আছে উচ্চশিক্ষার সুযোগ

Education, স্কলারশিপ
একটা সময় ছিল, যখন বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কম্পিউটারে উচ্চশিক্ষার বিশেষ গন্তব্যস্থল ছিল ভারতের বেঙ্গালুরু। বছর দশেক আগে ভারতে পড়তে আসা শিক্ষার্থীদের বেশির ভাগই ভর্তি হতো ভারতের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে। বর্তমানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী প্রযুক্তির পাশাপাশি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করছে। মধ্যবিত্ত শিক্ষার্থীদের ইউরোপ-আমেরিকার ব্যয়বহুল উচ্চশিক্ষার বিকল্প হতে পারে ভারতের কম খরচের মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাব্যবস্থা হিন্দির পাশাপাশি ইংরেজিতে শিক্ষাদান করা হয় বেশির ভাগ ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। আইইএলটিএস ছাড়াও বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। ভারতে ইংরেজি বহুলব্যবহৃত ভাষা হওয়ায় ভর্তির আগেই ইংরেজিতে দক্ষতা অর্জন করা ভালো। শিক্ষাব্যবস্থা ও দরকারি তথ্যের বিস্তারিত জানতে ভিজিট করুন ভারত সরকারের শিক্ষাবিষয়ক ওয়েব পোর...

বিদেশে পড়াশোনা : গন্তব্য সিঙ্গাপুর

admission, Education, স্কলারশিপ
ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ায় প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় সিঙ্গাপুরে। দাপ্তরিক ভাষা ইংরেজি, পড়াশোনার মাধ্যমও ইংরেজি। যদিও চীনা, মালয় আর তামিল ভাষায় পাঠদান চলে সিঙ্গাপুরের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। ব্যাচেলর-পর্যায়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসে ভালো স্কোর লাগে, তবে আইইএলটিএস ছাড়াও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। এ ক্ষেত্রে সিঙ্গাপুরে পৌঁছার পর ইংরেজি ভাষার ওপর ফাউন্ডেশন কোর্স করতে হয়। ভর্তি ও ভিসা জটিলতা নেই সিঙ্গাপুরে ভর্তি প্রক্রিয়া বেশ সহজ, ভিসা জটিলতাও নেই। শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্যের কাগজপত্র এবং আইইএলটিএস স্কোরের সনদের কপিসহ আবেদন করতে হয়। যোগ্য আবেদনকারীদের ভর্তি ও ভিসার অনুমতি দেওয়া হয়। অনলাইনেই আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তি আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন। ‘অফার লেটার’ পেলে ভিসার জন্য ...
উচ্চশিক্ষার নতুন গন্তব্য পোল্যান্ড

উচ্চশিক্ষার নতুন গন্তব্য পোল্যান্ড

admission, Education, স্কলারশিপ
উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তারা ইউরোপের কেন্দ্রে অবস্থিত পোল্যান্ডকেও বেছে নিতে পারেন। দেশটির পড়াশোনার খরচ তুলনামূলক কম। পোলিশ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও পড়াশোনার সুযোগ আছে। তবে পোলিশ ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ‘স্কুল অব পোলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ নামের বিভাগ আছে, যেখানে বিদেশি শিক্ষার্থীরা পোলিশ ভাষা শেখার সুযোগ পায়। আবেদন করবেন যেভাবে প্রথমে জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোর্সটি আপনার জন্য উপযুক্ত। চাহিদা আছে এমন সব বিষয়েই পড়তে পারবেন পোল্যান্ডে। প্রয়োজনীয় তথ্য জেনে বিশ্ববিদ্যালয়, বিষয়, পড়াশোনার মাধ্যম নির্বাচনের পর কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে পারেন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন অফিস’ বরাবর। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অ...
যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের তথ্য বাংলায়

যুক্তরাজ্যে ভর্তি ও আবেদনের তথ্য বাংলায়

admission, Education, স্কলারশিপ
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ভর্তির তথ্য ও দরকারি নির্দেশিকা এখন থেকে বাংলাতেই পাওয়া যাবে। ভর্তি তথ্য, আবেদন, বৃত্তি, বিষয়ভিত্তিক ভর্তি যোগ্যতা, খরচ কেমন হবে- সব তথ্যই পাওয়া যাবে বাংলায়। বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য এসব তথ্য ও নির্দেশিকা সরবরাহ করছে ব্রিটিশ কাউন্সিল। অনলাইনে নির্দেশিকা পেতে ক্লিক করুন এ লিংকে- http://www.britishcouncil.org/bangladesh-education-study-in-uk-education-information-sheets-bangla.htm ২০১৮ সালের সেপ্টেম্বরে শুরু হবে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন সেশন। আবেদন বৃদ্ধি পাওয়ার বিষয়টি থেকে বোঝা যায় যে, যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। ইউকাসের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকেও যুক্তরাজ্যে পড়াশোনার জন্য আবেদনের পরিমাণ বেড়েছে। সংস্থাটির বহিঃসম্পর্ক বিভাগের পরিচালক হেলেন থ্রোন বলেন, ‘যুক্তরাজ্যের বিশ্ববিদ্যা...
বিদেশে পড়াশোনা : নতুন ঠিকানা হংকং

বিদেশে পড়াশোনা : নতুন ঠিকানা হংকং

Education, স্কলারশিপ
যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ‘দ্য টাইমস’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের। বিপুলসংখ্যক বিদেশি শিক্ষার্থীর পছন্দের জায়গা হিসেবে ইতিমধ্যে স্থান করে নিয়েছে হংকং। বাংলাদেশি শিক্ষার্থীদেরে বিদেশে পড়াশোনা বা উচ্চশিক্ষার ঠিকানা হতে পারে হংকং। হংকংয়ে চীনা জনগোষ্ঠীই বেশি, তাই বলে শিক্ষার একমাত্র মাধ্যম মান্দারিন (চীন) নয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইংরেজির ভালোই চল আছে। পড়াশোনার খরচও খুব বেশি নয়। ভর্তিপূর্ব পরামর্শ ও প্রয়োজনীয় সব তথ্য পাবেন এ ওয়েব পোর্টালে-  http://studyinhongkong.edu.hk/eng । হংকংয়ে ভর্তির সুযোগ থাকে বছরে দুবার- জানুয়ারির মাঝামাঝি ও সেপ্টেম্বরের শুরুর দিকে। তা ছাড়া বৃত্তিপ্রাপ্তির মাধ্যমেও দেশটিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। http://studyinhongkong.edu.hk/eng/01scholarships.jsp লিংক থেকে বৃত্তির বিস্তারিত জানা যাবে। আবেদন...
বিদেশে পড়াশোনা করতে চাইলে যা যা জানতে হবে

বিদেশে পড়াশোনা করতে চাইলে যা যা জানতে হবে

Education, স্কলারশিপ
বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোয় সাধারণত বছরে দুই থেকে তিনবার ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাজ্যে ভর্তির সুযোগ বছরে দুবার- জানুয়ারি এবং সেপ্টেম্বরে। কানাডায় ভর্তির সুযোগ থাকে বছরে তিনবার। জানুয়ারি, মে, সেপ্টেম্বরে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোয় সেশন শুরু হয়। তবে শিক্ষার্থীকে ছয় থেকে এক বছর আগেই আবেদন প্রক্রিয়া শুরু করতে হয়। একই সময়ে সেশন শুরু হয় মালয়েশিয়াতেও। দেশটির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে সেশন শুরুর দুই মাস আগেই আবেদন করুন। অস্ট্রেলিয়ায় ভর্তি প্রক্রিয়া শুরু হয় সাধারণত নভেম্বরে। কাঙ্ক্ষিত দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের আগে গুছিয়ে রাখতে হবে দরকারি সব কাগজপত্র। খরচ যেমন খরচ কেমন হবে, তা নির্ভর করছে দেশ, বিশ্ববিদ্যালয় ও বিষয়ের ওপর। সাধারণত স্নাতক পর্যায়ের একজন শিক্ষার্থীর টিউশন ফি বছরে দেড় থেকে আট লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ফি বাবদ শিক্ষার্থীকে বছরে ১০ থেকে ৬০ হাজার টাকাও দিতে হয় কোনো কো...
ফলাফল প্রকাশ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – কামিল স্নাতকোত্তর পরীক্ষার (২০১৭)

ফলাফল প্রকাশ : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় – কামিল স্নাতকোত্তর পরীক্ষার (২০১৭)

Education
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছর মেয়াদী কামিল স্নাতকোত্তর ১ম ও ২য় পর্ব পরীক্ষার (২০১৭) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতকোত্তর ২ বছর মেয়াদী কোর্সের ১ম পর্বে সারা দেশে ২৩,৯২৬ ও ২য় পর্বে ১৭,০২২ জন পরীক্ষার্থী অংশ নেন। ১ম পর্বে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা ২২,১৫৭ জন, পাশের হার ৯২.৫০ শতাংশ। ২য় পর্বে পাস করা পরীক্ষার্থীদের সংখ্যা ১৬,৫২৬ জন, পাশের হার ৯৭.০৯ শতাংশ । পরীক্ষার ফলাফল ঘোষনা করেন প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। ক্যাম্পাসে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জনাব মোঃ রোশন খান, ডিন, প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দীকী, উপ-রেজিস্ট্রার, জনাব ড. এম. আবু হানিফা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), জনাব মোঃ আবদুল খালেক, সহকারী রেজিস্ট্রার, জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব মো:...