আমেরিকায় পড়তে টোফেলে ভালো স্কোর লাগবেই
অনেকেরই কাছে স্বপ্নের দেশ আমেরিকা। দেশটিতে উচ্চশিক্ষার মাধ্যমে আছে এ স্বপ্নপূরণের সুযোগ। আমেরিকার বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবর্ষ শুরু হয় আগস্ট-সেপ্টেম্বরে। যদিও কিছু কিছু প্রতিষ্ঠান জানুয়ারি ও মার্চ সেশনেও বিদেশি শিক্ষার্থী ভর্তি করে থাকে। মনে রাখবেন, আমেরিকায় ভর্তির ক্ষেত্রে এ তিনটি যোগ্যতা থাকতেই হবে_ভালো একাডেমিক ফল, আর্থিক সচ্ছলতা এবং ইংরেজিতে দক্ষতা।
টোফেল লাগবেই
আমেরিকায় ভর্তির ক্ষেত্রে ভাষা দক্ষতার সনদ হিসেবে অবশ্যই ভালো টোফেল স্কোর থাকতে হবে। পাশাপাশি কোর্সভেদে স্যাট, জিমেট, জিআরই পরীক্ষাও দিতে হতে পারে। আবেদনের ক্ষেত্রে সাধারণত দরকার পড়বে পরীক্ষার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি, টেস্ট স্কোর (টোফেল, স্যাট ইত্যাদি), সুপারিশপত্র, আবেদন ফি, আর্থিক সচ্ছলতার কাগজপত্র।
আবেদন জেনেশুনে
আবেদনপত্র পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির যোগ্যতা বিবেচনা করে ফিরতি চিঠিতে শিক্ষার্থীর...










