বিদেশে উচ্চশিক্ষা : তুরস্কে টিউশন ফি অনেক কম
উচ্চশিক্ষার লক্ষ্যে প্রতিবছর ইউরোপ-এশিয়ার বিপুলসংখ্যক শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে ইউরোপের অন্যতম মুসলিম দেশ তুরস্কে। তুলনামূলক কম টিউশন ফি হলেও আন্তর্জাতিক মানের শিক্ষাদান করছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। চাহিদাসম্পন্ন সব বিষয়েই পড়ার সুযোগ আছে তুরস্কে। কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি আবেদন ও আনুষঙ্গিক তথ্য জেনে নিন ভালো করে। অনলাইন থেকে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সামিনেশন’ ফরম সংগ্রহ করতে হবে। তারপর নির্দেশিত নিয়মে আবেদন পাঠাতে হবে। তুরস্কের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যম ইংরেজি। আইইএলটিএসে অন্তত ৫ দশমিক ৫০ আছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ভিসা আবেদন কোথায় করবেন
ভর্তি আবেদনের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অফার লেটার হাতে পেলেই ভিসার জন্য আবেদন করতে হয়। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সামিনেশন...









