উচ্চশিক্ষার নতুন গন্তব্য পোল্যান্ড
উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চান তারা ইউরোপের কেন্দ্রে অবস্থিত পোল্যান্ডকেও বেছে নিতে পারেন। দেশটির পড়াশোনার খরচ তুলনামূলক কম। পোলিশ ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও পড়াশোনার সুযোগ আছে। তবে পোলিশ ভাষা জানা থাকলে অনেক সুবিধা হয়। দেশটির প্রায় সব বিশ্ববিদ্যালয়েই ‘স্কুল অব পোলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ নামের বিভাগ আছে, যেখানে বিদেশি শিক্ষার্থীরা পোলিশ ভাষা শেখার সুযোগ পায়।
আবেদন করবেন যেভাবে
প্রথমে জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোর্সটি আপনার জন্য উপযুক্ত। চাহিদা আছে এমন সব বিষয়েই পড়তে পারবেন পোল্যান্ডে। প্রয়োজনীয় তথ্য জেনে বিশ্ববিদ্যালয়, বিষয়, পড়াশোনার মাধ্যম নির্বাচনের পর কাগজপত্র ও ফিসহ বিশ্ববিদ্যালয়ের দিকনির্দেশনা অনুসরণ করে আবেদনপত্র পাঠাতে পারেন বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাডমিশন অফিস’ বরাবর। আবেদন পাঠানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থীদের ঠিকানায় ‘অ...






