ওস্তাদ জানু খাঁ ও মাসুদ করিমের নতুন মিউজিক ভিডিও ‘আলো আঁধারি’ প্রকাশ
দেশের শীর্ষস্থানীয় ক্রিয়েটিভ প্রোডাকশন ও স্টুডিও 'ড্রিমমেকার ক্রিয়েটিভ স্টেশন'-এর বিনোদন শাখা 'ড্রিমমেকার এন্টারটেইনমেন্ট' (DreaMaker Entertainment) থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে নতুন মৌলিক মিউজিক ভিডিও "আলো আঁধারি" (Alo Adhari)। গানটিতে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ জানু খাঁ। গানটির কথা ও সুর রচনা এবং নান্দনিক সিনেমাটিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শিল্পী ও নির্মাতা মাসুদ করিম।বর্তমান দ্রুতগতির বাণিজ্যিক মিউজিকের ভিড়ে "আলো আঁধারি" শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যায় ক্লাসিক্যাল ও আত্মোপলব্ধির এক গভীর মেলোডিয়াস আবহে। সম্পর্কের জটিল টানাপোড়েন, মনের গভীরের না-বলা বেদনা এবং মানুষের জীবনে আলো আর আঁধারির খেলাকে উপজীব্য করে গানটি রচিত হয়েছে। ওস্তাদ জানু খাঁর সুগভীর ক্লাসিক্যাল গায়কি ও সুরের মায়াজালে গানটি এক অনন্য মাত্রা লাভ করেছে।গানটি প্রসঙ্গে গীতিকার, সুরকা...











