Entertainment Archives - Page 16 of 74 - Mati News
Sunday, March 8

Entertainment

একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছি, তাতে কী? : লক্ষী রায়

একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছি, তাতে কী? : লক্ষী রায়

Cover Story, Entertainment, Glamour
বলিউডের ছবি ‘জুলি -২’ এর অভিনয় দিয়েই আলোচনায় আসেন অভিনেত্রী লক্ষী রায় । এরপর থেকেই শুরু হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা। ‘জুলি -২’-তে নগ্ন হয়ে ক্যামরার সামনে হাজির হন এই অভিনেত্রী। আর কয়েকটি দৃশ্যে তাকে বিছানায় দেখা গিয়েছে রগরগে অবতারে। এমন দৃশ্যই তাকে এনে দিয়েছে সাহসী অভিনেত্রীর তকমা। তবে তকমা পেলেও তাকে নিয়ে সমালোচনা কিন্তু শেষ হয়নি। আর তাই খোলামেলা অভিনয়ের পাশাপাশি খোলামেলা বক্তব্যেও বেশ পটু এই অভিনেত্রী। সম্প্রতি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কড়া ভাষাতেই সমালোচনার জবাব দিয়ে তিনি জানান, বেশ কিছুদিন হলো নিন্দুকরা তাকে ছোট করার চেষ্টা করছে। একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি বলে মন্তব্য করেছে অনেকেই। এইসব মন্তব্যের পর লক্ষী জানান, ‘আমি একাধিক পুরুষের সঙ্গে অনেকবার শারীরিক সম্পর্কে জড়িয়েছি। তাতে কী হয়েছে? আমার জীবন নিয়ে লোকজনের এত আগ্রহ কেন? আমি শি...
যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম

যৌন দাসী হওয়ার গল্প শোনালেন মডেল ক্রেহম

Cover Story, Entertainment
সাধারণ নারী থেকে শুরু করে মডেল, অভিনেত্রী সব শ্রেণীর নারীরাই বিভিন্ন সময় যৌন হয়রানির শিকার হয়ে আসছেন। গেল বছর এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন বিখ্যাত এইরিকা ক্রেহম। মডেলিং করতে গিয়ে ২০ বছর বয়সী ক্রেহম নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তা থেকেই পাচার হয়েছিলেন। স্বপ্নের মডেলিং জগতে সুনাম কামাতে এসে যৌনদাসীতে পরিণত হয়ে ছিলেন তিনি। দিনের পর দিন তাকে নির্মমভাবে ধর্ষণ করেছে এক এজেন্সির ম্যানেজার। সম্প্রতি গণমাধ্যমের কাছে ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা করে ক্রেহম বলেন, ‘একটি এজেন্সি নিজেদের ম্যানেজমেন্ট এজেন্সি বলে পরিচয় দিয়েছিল। একটি দু’কামরার ঘরে প্রায় ২১ জন মিলে থাকতাম আমরা।’ একটি নাইট ক্লাবে কাজের অভিজ্ঞতা শেয়ার করে ক্রেহম বলেন, ‘আমাকে ড্রাগ খাইয়ে এজেন্সির এক ম্যানেজার ধর্ষণ করে। ক্লাবের পিছনের দিকে একটি রেস্টরুমে এই ঘটনা ঘটানো হয়। পালিয়ে যাওয়ার পর রাস্তা থেকে আবার আমাকে একজন তুলে নিয়ে যায়। ফের ...
মঞ্চনাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী : ড. ইনামুল হক

মঞ্চনাটক নিয়ে আমি ভীষণ আশাবাদী : ড. ইনামুল হক

Cover Story, Entertainment, Stories
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক। স্বাধীন বাংলাদেশের টিভিতে প্রচারিত প্রথম নাটকটি তাঁর লেখা। ২১শে ফেব্রুয়ারির প্রথম নাটকও তাঁর। প্রতিষ্ঠা করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়, নাগরিক নাট্যাঙ্গনের মতো নামকরা সব প্রতিষ্ঠান। আজকের কথায় কথায় বৈচিত্র্যে ভরা জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন ড. ইনামুল হক । তাঁর সঙ্গে কথা বলেছেন গাজী খায়রুল আলম শৈশবের গল্প দিয়ে শুরু করা যাক ড. ইনামুল হক : ৭ মার্চ ১৯৪৩ সালে ফেনী জেলার মোটবী গ্রামে আমার জন্ম। শুনেছি আমার তখন দেড় বছর বয়স। মা তাঁর পিত্রালয়ে বেড়াতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যান। মায়ের মারা যাওয়ার খবরটা আমাকে কেউ বলেনি। আমি যাঁদের কাছে বড় হয়েছি, আমার ফুফা-ফুফু তাঁদেরই বাবা-মা বলে জানতাম। মায়ের কোনো স্মৃতি আমার নেই। তাঁর কোনো ছবিও দেখিনি। আমার ফুফা ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) কর্মকর্তা। মায়ের মৃত্যুর পরই ফুফা তাঁর কর্মস্থলে (এখন...
ফেসবুক আইডি হ্যাক, বিব্রত তারকারা

ফেসবুক আইডি হ্যাক, বিব্রত তারকারা

Cover Story, Entertainment
প্রায়ই হ্যাক হচ্ছে তারকাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ও ফ্যানপেজ। এতে বেশ বিব্রতকর অবস্থায় পড়ছেন তাঁরা। এই ভুক্তভোগীদের তালিকায় মিডিয়ার সব অঙ্গনের তারকারাই কমবেশি আছেন। পুলিশের সাইবার ক্রাইম সূত্র বলছে, তারকাদের আইডির নিরাপত্তা দুর্বলতার কারণেই অতি সহজেই হ্যাক করতে পারছেন হ্যাকাররা। ফলে তারকারা তাঁদের নিত্যদিনের কাজের খবরাখবর ভক্ত-দর্শকদের কাছে ভাগাভাগি করা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি শঙ্কায় আছেন তাঁরা। কারণ আইডি হ্যাকের পর পাসওয়ার্ড পাল্টে ফেলছেন হ্যাকাররা। সেখান থেকে আপত্তিকর ছবি আপলোড বা বিভ্রান্তিমূলক স্ট্যাটাসের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। তারকারা মনে করছেন একশ্রেণির হ্যাকার তারকাদের ব্যক্তিগত জীবনের তথ্য আদান-প্রদানের খবর জানার কৌতূহল থেকে কিংবা তারকাদের বিব্রতকর অবস্থায় ফেলতে তাঁদের আইডি হ্যাক করছেন। এমনকি হ্যাক করে কোনো কোনো তারকার কাছ ...
দেশের শোবিজ অঙ্গনে আত্মহত্যা বেড়েই চলেছে

দেশের শোবিজ অঙ্গনে আত্মহত্যা বেড়েই চলেছে

Cover Story, Entertainment
শোবিজ অঙ্গনে আত্মহত্যা বেড়েই চলেছে। চলতি বছরেই বেশ কয়েকটি ঘটনা ঘটে। সর্বশেষ নির্মাতা শামীম আহমেদ রনীর স্ত্রী তমা খান আত্মহত্যা করেছেন। মডেল রিসিলা মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজির পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় রিসিলা বিনতে ওয়াজির বাসায় একাই ছিলেন। রিসিলা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  ঘটনার সময় রিসিলা তার স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। জ্যাকলিন মিথিলা আত্মহত্যার আগে জ্যাকলিন মিথিলা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। মিথিলা বিবাহিত ছিলেন। তাঁর স্বামীর নাম উৎপল রায়। স্বামীর বাড়ি ফটিকছড়ির ধুরং ইউনিয়নে। স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া লাগত। এ ছাড়া সুইসাইড নোটে মিথিলা তাঁর স্বামী ও স্বামীর আত্মীয়স্বজনের নিয়মিত অপমানের কথা লি...
ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী তমা

ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন অভিনেত্রী তমা

Cover Story, Entertainment
রাজধানীর মিরপুরে চিত্রপরিচালক শামীম আহমেদ রনির সাবেক স্ত্রী ও অভিনেত্রী তমা খান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় দুই বোন ফ্যানের সঙ্গে তমা খানকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অজিত রায় জানান, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে তমার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়।...
অক্টোবর থেকে মার্কিন সিরিজে বনিতা

অক্টোবর থেকে মার্কিন সিরিজে বনিতা

Cover Story, Entertainment
গত বছর ১৩ এপ্রিল মুক্তি পাওয়া ‘অক্টোবর’ ছবির কথা মনে আছে? বরুণ ধাওয়ান ছাড়া এই ছবিতে আরও ছিলেন বনিতা সান্ধু ও গীতাঞ্জলি রাও। এই ছবির জন্য বরুণ ধাওয়ান ৬৪তম ফিল্মফেয়ারে সমালোচকদের রায়ে সেরা অভিনেতার পুরস্কার পান। গীতাঞ্জলি রাও এই ছবিতে অনবদ্য অভিনয় করে পান সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। বনিতা সান্ধু পুরস্কার না পেলেও এবার তাঁকে দেখা যাবে মার্কিন টিভি সিরিজে। সি ডব্লিউ নেটওয়ার্কের জন্য এই বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর অ্যাকশন সিরিজ তৈরি হচ্ছে। নাম ‘প্যান্ডোরা’। ‘অক্টোবর’ দিয়ে চলচ্চিত্র অভিষেক হওয়ার পর প্রশংসিত হয় সান্ধুর অভিনয়। সবাই ভেবেছিল, এরপর বুঝি চলচ্চিত্রে নিয়মিত হবেন তিনি। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ হয়েছে। তাঁকে দেখা যায়নি আর কোনো চলচ্চিত্রে। দিলজিৎ দোসাঙ্গের একটা মিউজিক ভিডিও ছাড়া আর কোনো ভারতীয় প্রজেক্টও সাইন করেননি তিনি। তবে কিসের জন্য অপেক্ষা করছিলেন? মার্কিন এই টিভি সিরিয়ালের ...
সেই মিথিলা পালকার এবার নিরমা

সেই মিথিলা পালকার এবার নিরমা

Cover Story, Entertainment
নিরমা। না, ‘ওয়াশিং পাউডার’ নিরমা না। এই নিরমা একজন ট্যুর গাইড। এই নিরমা মিথিলা পালকার। মিথিলা পালকার কে, চিনতে পারছেন না? ‘কাপ সং’-এর কথা মনে আছে? ওই যে কাপ বাজিয়ে গান করে ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়েছে। আর এক ভিডিও দিয়েই সবাই চিনে নেয় এক অনন্য প্রতিভাকে। শুধু মিথিলা জনপ্রিয়তা পেয়েছে, তা নয়, পাশাপাশি জনপ্রিয় হয়েছে ‘কাপ সং’। সেই মিথিলা পালকারকে এবার দেখা যাবে নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্ম ‘চপস্টিক’-এ। জানা গেছে, ‘চপস্টিক’ ছবিতে মিথিলা পালকারকে দেখা যাবে চীনা পর্যটকদের ‘ট্যুর গাইড’ নিরমার চরিত্রে। এই ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভয় দেওলকে। ‘চপস্টিক’ ছবির কাহিনি মুম্বাইকে ঘিরে, যেখানে মিথিলা আর অভয় উভয়েই ফেলু মিত্তিরের মতো অত বড় না হলেও ছোটখাটো গোয়েন্দা। তাঁরা দুজনে মিলে এক গাড়ি চুরির রহস্যের জট খুলবেন। ‘চপস্টিক’ ছবিতে নিরমা এক চীনা ট্রাভেলার্স প্রতিষ্ঠানে চাকরি করে। একটু ভিতু...
সাবিলা নূরের অভিনয় বিরতি

সাবিলা নূরের অভিনয় বিরতি

Cover Story, Entertainment, Glamour
পড়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এরপর ব্র্যাক, সেখান থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে। পড়ছেন ইংরেজিতে। সম্প্রতি সাবিলা নূরের বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। নিজের একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সাবিলা নূর। তাই বিরতি নিয়েছেন। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবেন তিনি। গত ২০ এপ্রিল থেকে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৮ এপ্রিল। সাবিলা বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।’ বিয়ে প্রসঙ্গে সাবিলা নূর বলেন, আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। সাবিলা জানান, ২ মে থেকে টানা শুটিং শুরু করবেন তিনি। ইতোমধ্যে চূড়া...
স্বস্তিকা-সুদীপ্তা একসাথে, আসছে অনেক দিনের পরে (ট্রেলারসহ)

স্বস্তিকা-সুদীপ্তা একসাথে, আসছে অনেক দিনের পরে (ট্রেলারসহ)

Cover Story, Entertainment
২০১৮ এর শীতে মুক্তি পাওয়ার কথা ছিল স্বস্তিকা-সুদীপ্তা-রূপাঞ্জনা-পালোমির গল্প। কোনো কারণে তা পিছিয়ে যায়। কথায় বলে ‘যা হয় ভালোর জন্যই হয়’। এক্ষেত্রে ঠিক সেটাই ঘটেছে। শেষমেশ মুক্তি পাচ্ছে দেবারতি গুপ্তর ছবি অনেক দিনের পরে । জি ফাইভে আসছে এই ছবি। এ ছবির মূল চরিত্র সোশ্যাল মিডিয়া। অবাক হলেন? অন্তত পরিচালকের তেমনটাই দাবি। ছবির চরিত্র স্বাগতা (স্বস্তিকা) সোশ্যাল মিডিয়ায় স্কুলের ১৫০ জন বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটা গেট টুগেদার প্ল্যান করে। ১৮ বছর পর তাদের একসঙ্গে দেখা হওয়ার কথা। কিন্তু যথা দিনে এসে পৌঁছায় মাত্র চারজন। স্বাগতা, দেবলীনা (সুদীপ্তা), সায়ন্তনী (রূপাঞ্জনা) এবং কুহু (পালোমি)। এর পরেই কাহিনি এগোয়। স্কুলের বন্ধুরা জানে ছোটবেলার গোপন কুঠুরিগুলো, যেসব কথা স্কুলবেলায় নিজেদের মধ্যে বলে ফেলা যেত নিখাদ বন্ধুতার টানেই। সেইসব গোপন কথাগুলো বন্ধুত্বে কতটা খাদ আনে, জীবনকে করে তোলে কতটা জটিল, এস...
কান উৎসবে ফিপরেস্কির বিচারক বাংলাদেশের সাদিয়া রীতি

কান উৎসবে ফিপরেস্কির বিচারক বাংলাদেশের সাদিয়া রীতি

Cover Story, Entertainment
কান উৎসবে ফিপরেস্কির বিচারক বাংলাদেশের সাদিয়া রীতি   ফ্র্যান্সের উপকূলীয় শহর কানে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রকর্মী সাদিয়া খালিদ রীতি। ইন্টারন্যাশনাল  ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তিনি। এবার কান উৎসবের ৭২তম আসরে নির্বাচিত ছবিগুলো দেখে সেরা নির্বাচনের গুরু দায়িত্ব থাকবে তার কাঁধে। আগামী ১৪ই মে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন এই আয়োজন। বাংলাদেশ ছাড়াও এবার ফিপরেস্কির বিচারক প্যানেলে আছেন ফ্র্যান্সের দুইজন আর পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও ইসরায়েলের একজন করে চলচ্চিত্র সমালোচক। অনুভূতি কেমন জানতে চাইলে সাদিয়া খালিদ রীতি জানান, কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে যেতে পারা অনেক সম্মানের ব্যাপার। এর মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করার পাশাপাশি নারী চলচ্চিত্রকর্মীদের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আগামী ১৩...
টিভি চ্যানেলগুলো নাচের শিল্পীদের মূল্যায়ন করে না : নাদিয়া

টিভি চ্যানেলগুলো নাচের শিল্পীদের মূল্যায়ন করে না : নাদিয়া

Cover Story, Entertainment
টিভি চ্যানেলগুলো নাচের শিল্পীদের মূল্যায়ন করে না : নাদিয়া টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। প্রথমবারের মতো একটি রিয়েলিটি শো উপস্থাপনা করছেন। এটির নাম ‘রুপচাদা সুপার শেফ’। আসছে ঈদের পর থেকে চ্যানেল আইতে এই রিয়েলিটি শোটি প্রচার হবে বলে জানান তিনি। অনুষ্ঠানটি প্রসঙ্গে নাদিয়া বলেন,  প্রথমবার রিয়েলিটি শো উপস্থাপনা করছি। কারণ এটির পরিকল্পনা অন্যগুলোর চেয়ে ব্যতিক্রম। আমার ক্যারিয়ারে এর আগে গেল রমজানে মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। এবার দ্বিতীয়বারের মতো এটিতে থাকছি। উপস্থাপনা আমাকে খুব বেশি একটা টানে না। কিন্তু ভালো কিছু হলে সবারই ইচ্ছে থাকে তাতে অংশ নেয়ার। সেই ভালো লাগা থেকে আগের অনুষ্ঠানটি এবং এখন এই রিয়েলিটি শোটি উপস্থাপনা করেছি। এই সময়ে আমার ঈদের নাটকে ব্যস্ত থাকার কথা। কিন্তু এই অনুষ্ঠানটির ভিন্নতার কারণে ঈদের নাটকের শুটিং বাদ দিয়ে এটি করছি। গতকাল ছি...
বিবেকের কাছে কী জবাব দেব : ববি

বিবেকের কাছে কী জবাব দেব : ববি

Cover Story, Entertainment
বিবেকের কাছে কী জবাব দেব : ববি   বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ছবি ‘নোলক’-এর টিজার। শুরুতে রাশেদ রাহা ছিলেন ছবিটির পরিচালক, তবে টিজারে নাম গেছে প্রযোজক সাকিব সনেটের—‘সাকিব সনেট অ্যান্ড টিম’। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। অনেকেই ছবির নায়িকা ইয়ামিন হক ববি ’র দিকে আঙুল তুলেছেন, তিনিই নাকি এসবের মূলে! ‘নোলক’-এর টিজার প্রকাশ পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন? সত্যি বলতে, এতটা সাড়া পাব ভাবিনি। ইউটিউবে অনেকে মন্তব্য করেছেন টিজারে তাঁরা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর একটা ছোঁয়া পেয়েছেন। আমি সত্যিই এমন ইনোসেন্ট কোনো চরিত্র আগে করিনি। অভিনয় করার সময় অনেক দৃশ্যে কখন যে কেঁদে ফেলেছি নিজেই বুঝতে পারিনি।   ছবিটির পরিচালক কে? এই প্রশ্নে চলচ্চিত্রের অনেকেই এখন দুই ভাগে বিভক্ত। আপনার বক্তব্য কী? ‘দুই ভাগে বিভক্ত’—কথাটাই তো লজ্জার। কেন দুই ভাগে বিভক্ত হবেন তাঁরা? একটা বছর ধরে...
মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর যে অভ্যাসগুলো!

মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর যে অভ্যাসগুলো!

Cover Story, Entertainment
মস্তিষ্কের জন্য মারাত্মক ক্ষতিকর যে অভ্যাসগুলো! আমাদের দেহ পরিচালনার জন্য প্রথম এবং প্রধান কাজ করে আমাদের মস্তিষ্ক। এটি ব্যতীত আমরা একটি জড়পদার্থ। আমরা আমাদের সকল কর্মকাণ্ডের জন্য মস্তিষ্কের ওপর নির্ভরশীল। আপনার বয়স ব্রেইনের তীক্ষ্ণ ভাব কেড়ে নিতে পারে। এটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে বর্তমান যে অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের তীক্ষ্ণ ভাব কেড়ে নিচ্ছে, তা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অনিদ্রা, জাঙ্ক ফুড, শারীরিক নিষ্ক্রিয়তাসহ বেশ কিছু কারণে আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে। সতেজ ও সুস্থ ব্রেইনের জন্য এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আসুন জেনে নেয়া যাক, প্রতিদিন আপনি কি ভুল করছেন- ১) অতিরিক্ত চিনি খাওয়া: আমাদের প্রতিদিনের খাবারে চিনির ব্যবহার অবশ্যই থাকে। অতিরিক্ত চিনি সেবনের ফলে আমাদের শরীরে পুষ্টি ও প্রোটিনের অভাব হয়ে থাকে। অনেক বেশি চিনি জাতীয় খাবার দেহের বিশেষ করে ব্রেইনের প্রোটি...
চোখ খুলে কাঁদলেন সুবীর নন্দী

চোখ খুলে কাঁদলেন সুবীর নন্দী

Cover Story, Entertainment
চোখ খুলে কাঁদলেন সুবীর নন্দী   উন্নত চিকিৎসার জন্য তিন দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয় একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন সুবীর নন্দী আজ শুক্রবার চোখ খুলেছেন। একমাত্র মেয়েকে দেখে চোখে পানি চলে আসে। সিঙ্গাপুর থেকে জানালেন মেয়ে ফাল্গুনী নন্দী। ফাগুনী নন্দী বলেন, ‘আজ সকালে চিকিৎসকেরা আমাকে বলেছেন, বাবুর (বাবা সুবীর নন্দীকে বাবু বলেই ডাকেন) জ্বর নিয়ন্ত্রণে এসেছে। আজ এমআরআই করার কথা রয়েছে। সবার কাছে বাবুর জন্য দোয়া চাই।’ বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন তিনি। আজ দুপুরে প্রথম আলোকে বললেন, ‘ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুবীরের মস্তিষ্কের ক...