নতুন মাইলফলকে সাবিলা নূর
সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই দু্যতি ছড়াচ্ছেন এই সময়ের ব্যস্ত মডেল-অভিনেত্রী সাবিলা নূর । ক্যারিয়ারে যোগ হচ্ছে নতুন নতুন সংযোজন। সেই ধারাবাহিকতায় এবার নতুন এক মাইলফলক স্পর্শ করছেন এই তরুণ অভিনেত্রী। প্রথমবারের মতো সাবিলা পা রাখতে চলেছেন আন্তর্জাতিক অঙ্গনে। সম্প্রতি বিদেশি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হয়েছে তিনি। এ নিয়ে তার উচ্ছ্বাসের শেষ নেই।
যদিও ক'দিন আগেই যায়যায়দিনের সঙ্গে আলাপকালে সাবিলা জানিয়েছিলেন, চমক নিয়ে আসছেন তিনি। কিন্তু সবকিছু পাকাপাকি না হওয়ায় বলতে গিয়েও থেমে গিয়েছিলেন তিনি। তবে সোমবার দুপুরেই ফোন করে যায়যায়দিনকে খবরটি জানান সাবিলা। এ বিষয় সাবিলা বলেন, 'ছয় মাস আগে একই প্রতিষ্ঠানের অনলাইনভিত্তিক প্রমোশনের কাজ করেছিলাম। তখন ওরা আমার সঙ্গে চুক্তি করে। সেই ধারাবাহিকতায় এবার বিজ্ঞাপনচিত্রে কাজ করলাম। সামনের ঈদেই বিজ্ঞাপনটি প্রচারিত হবে। এটা কেবল আমার জন্যই চমক নয়, গোটা নাট্য...














