যৌন হেনস্থায় অভিযুক্তের সঙ্গে কেন কাজ করলেন অজয়? ক্ষোভ তনুশ্রীর
#MeToo ঝড়ে উত্তাল হলিউড থেকে বলিউড। বলিউডে যৌন হেনস্থা নিয়ে যিনি প্রথম মুখ খুলেছিলেন তিনি হলেন প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে তোলা তনুশ্রীর অভিযোগে উত্তাল হয় বি-টাউনে। অনেকেই সেসময় তনুশ্রীর সমর্থনে মুখ খোলেন। এবার অজয় দেবগণের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
তনুশ্রীর অভিযোগ, যদি অলোকনাথের সঙ্গে ছবির শ্যুটিং আগেই হয়ে গিয়ে থাকে, তাহলেও ছবির নির্মাতাদের উচিত ছিল অলোকনাথের অংশটা ফেলে দিয়ে নতুন কাউকে দিয়ে ওই অংশটি ফের শ্যুট করা। অজয়কে আক্রমণ করে তিনি বলেন, '' এই ঘটনাই প্রমাণ করে বলিউড হিরোরা আদপে জিরো। এধরনে খ্য়তনামা বলি অভিনেতারা আসলে মানুষের আবেগে বুদ্ধিমত্তার সঙ্গে চাঁটি মারছেন। এদের আসলে মেরুদণ্ড নেই, এরা ভণ্ড। '' প্রসঙ্গত, ছবির ট্রেলার প্রকাশের আগে বেশিরভাগ লোকজনই ছবিতে অলোকনাথের অভিনয় করা জানত না। ছবির ট্রেলার মুক্তির দিন এবিষয়ে সিংঘম তারকা অজয়কে প্...













