জন্মদিনের পার্টিতে কাছাকাছি সালমান-ক্যাটরিনা!
বলা হয় সালমান খানের 'প্রাক্তন' তিনি। রণবীর কাপুরের সঙ্গে টানা ৭ বছরের সম্পর্ক ছিন্ন করার পর, সালমান খানের কাছে ফিরে এলেও, তিনি নাকি 'ভাইজান'-এর 'এক্স'-ই। কিন্তু, তাকে যে খান পরিবারের প্রত্যেকেই বেশ পছন্দ করেন, সেই উদাহরণ বিভিন্ন সময় সবার সামনে উঠে এসেছে।
বুঝতেই পারছেন ক্যাটরিনা কাইফের কথাই বলা হচ্ছে। সালমান খানের জন্মদিনের পার্টিতেও দেখা গেল সেই একই ছবি।
২৬ ডিসেম্বর মাঝরাত থেকে সালমান খানের পানভেল বাগানবাড়িতে যখন জন্মদিনের উত্সব শুরু হয়, সেই সময় একে একে বলিউড তারকারা হাজির হতে শুরু করেন সেখানে। সালমানের অতিথিদের তালিকা থেকে বাদ পড়েননি ক্যাটরিনাও।
ডেনিম শার্ট পরে সালমানখানের বাগানবাড়ির অনুষ্ঠানে হাজির হন তিনি। সবাই যখন পার্টিতে মগ্ন, সেই সময় একান্তে সালমানের সঙ্গে দেখা যায় ক্যাটরিনাকে। আর ক্যাটের সঙ্গে তখন হাজির হন সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রীর দুই সন্তান আলিজিয়া এবং আয়ান। আলিজিয়া...














