আজকের প্রিয়মুখ : স্বাভাবিক জীবনে ফিরছেন সোনালি
‘সোনালি বেন্দ্রে এখন ভালো আছেন। আবার স্বাভাবিক জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।’ বললেন নম্রতা শিরোদকর। তিনি এখন স্বামী দক্ষিণের তারকা মহেশ বাবুর সঙ্গে ‘মহাঋষি’ ছবির শুটিংয়ের জন্য নিউইয়র্ক গেছেন। আর সেখানেই তাঁদের দেখা হয়েছে। নিউইয়র্কের বিগ অ্যাপেলে সোনালি বেন্দ্রের ক্যানসারের চিকিৎসা চলছে। নিউইয়র্ক থেকে ডেকান ক্রনিকলকে নম্রতা শিরোদকর আরও বলেছেন, ‘সোনালি খুব শক্ত মনের মেয়ে। আমি তাঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। অনেক কথা হয়েছে। তিনি অসুস্থতা আর চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, সেই সময়ের মুখোমুখি হওয়ার পর ও নিজের মনকে কীভাবে সাহস জুগিয়েছে, বলেছেন তাও।’
সোনালি বেন্দ্রে আর নম্রতা শিরোদকর একসঙ্গে সেন্ট্রাল পার্কে বেড়াতে যাবেন। নম্রতা জানিয়েছেন, তিনি এখন নিউইয়র্কের বাইরে। সেখানে দুই দিন থাকবেন। বললেন, ‘সেখান থেকে ফিরে আমরা সেন্ট্রাল পার্কে বেড়াতে যাব। আশা করছি, ওই সময় আমাদের দুজনের পরিবারও সে...













