আইন ভেঙ্গেছে দেবী !
গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে অনম মুখার্জী পরিচালিত ও অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ‘দেবী’ ছবিটি। এটি নির্মিত হয়ে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে। সরকারি অনুদানে নির্মিত এ ছবির বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ধুমপানবিরোধী বেসরকারি সংস্থা প্রগতির জন্য জ্ঞান(প্রজ্ঞা)। তাদের অভিযোগ, ছবিটিতে ব্যাপকভাবে ধূমপানের দৃশ্য রয়েছে।
সংস্থাটি থেকে সম্প্রতি দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (সংশোধিত ২০১৩)-এর ৫(ঙ) ধারায় সিনেমা, নাটক ও প্রামাণ্যচিত্রে ধূমপান ও অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই বিধান লংঘন করলে অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডণীয় হবেন। একই ব্যক্তি পুনরায় এই অপরাধ করলে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডণীয় হবেন।’
বিবৃতিতে আর...













