কোভিড-১৯ নিয়ে অনলাইন সিম্পোজিয়াম করছে বিএসএম ও ডুমা
বাংলাদেশ সোসাইটি অফ মাইক্রোবায়োলজিস্ট (বিএসএম) ও ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি এলামনাই এসোসিয়েশন( ডুমা) এর যৌথ আয়োজনে ‘কোভিড-১৯ এর প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনা’ শীর্ষক একটি আন্তর্জাতিক অনলাইন সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে । এ আয়োজনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞগণ তাদের মতামত তুলে ধরবেন। আগামী ৩০মে শনিবার বাংলাদেশ সময় রাত নটায় এ সেমিনারটি অনুষ্ঠিত হবে। মিটিংএ অংশগ্রহণের জন্য (https://ufl.zoom.us/j/97512424062) জুম লিংকটি ব্যবহার করা হবে।
ইনফেকশাস ডিজিস বিষয়ক বিশেষজ্ঞ , অনুজীববিজ্ঞানী, চিকিৎসকগণ এ আলোচনায় অংশগ্রহণ করবেন। এমার্জিং প্যাথোজেন ইনস্টিটিউট (ইপিআই ) এর পরিচালক ড. গ্লেন মরিস জুনিয়র, প্রফেসর অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ; ড. ফেরদৌস কাদরি, ইমিরেটাস সায়েন্টিস্ট, আইসিডিডিআরবি; ড. মাইকেল লজার্ডো , চিফ এন্ড এসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশন অফ ইনফেকশাস ডিজ...













