ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া : কারণ, প্রকারভেদ, ঝুঁকি এবং চিকিৎসা
লিউকেমিয়া বা লিউকিমিয়া ব্লাড ক্যান্সার হিসাবেই আমাদের কাছে বেশি পরিচিত। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি। এই সব অতিরিক্ত শ্বেত রক্তকণিকার সঠিক কাজ করতে ব্যর্থ হয়। এর ফলে সমস্যার সৃষ্টি হয়।
লিউকেমিয়া সাধারণত শিশুদের অবস্থা হিসাবে চিহ্নিত করা হলেও এটি প্রাপ্তবয়স্কদেরই বেশি হয়। লিউকেমিয়া সাধারণত মহিলাদের তুলনায় পুরুষদের বেশি হয় এবং আফ্রিকান-আমেরিকানদের তুলনায় সাদা চামড়াদের মানুষের মধ্যে বেশি দেখা যায়।
লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার কী?
রক্তের তিন ধরনের কোষ আছে:
1. শ্বেত রক্ত কনিকাঃ যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।
2. লোহিত রক্ত কণিকাঃ যা অক্সিজেন বহন করে।
3. অণুচক্রিকাঃ যা রক্তপাত হলে রক্ত জমাট বাধতে সাহায্য করে।
প্রতিদিন কোটি কোটি নতুন রক্ত কোষ অস্থিমজ্জাতে তৈরি হয় – এদের অধিকাংশই লোহিত রক্ত ক...










