ঠোঁট শুষ্ক হওয়ার কারণ ও প্রতিকার
শরীরের অন্যান্য ত্বকের তুলনায় ঠোঁট অনেক বেশি পাতলা এবং ঠোঁটের কোনো তৈলগ্রন্থি নেই। যার ফলে ঠোঁট সহজে শুকিয়ে যেতে পারে। আবহাওয়া, শীতল বায়ু, শুষ্ক বায়ু, ইনডোর হিটিং, লিপস্টিকের রাসায়নিক উপাদান ও কিছু ওষুধের কারণে ঠোঁট শুষ্ক হয়ে যায়। যার ফলে ঠোঁট ফেটে যায় ও ঠোঁটে একধরনের ছাল বা আবরণ সৃষ্টি হয়। এখানে ঠোঁট শুষ্ক হওয়ার কয়েকটি কারণ নিম্নরুপ-
ঠোঁট চাটা: রুক্ষঠোঁট কিছুক্ষণ পরপর জিভ দিয়ে ভিজালে তা ঠোঁটের জন্য ক্ষতিকর। ঠোঁটলেহনে ঠোঁট শুকিয়ে যায়। লালাতে এনজাইম থাকে যা ঠোঁটকে শুষ্ক করে এবং ঠোঁটের ত্বককে ইরিটেট করে দেয়।
লিপস্টিকের ব্যবহার: লিপস্টিকের ব্যবহারে আপনার ঠোঁট শুষ্ক হতে পারে। তাই লিপস্টিক প্রয়োগের পূর্বে ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করে নিন। তাহলে শুষ্ক হবে না।
ভুল টুথপেস্টের ব্যবহার: নিয়মিত দাঁত ব্রাশ ক্যাভিটি প্রতিরোধ করে এবং এটি মুখের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে ভুল টুথপেস্টের ব...












