লেহেঙ্গা তৈরির জন্য ৩৭২০ ঘণ্টা!
১ ও ২ ডিসেম্বর ঘটা করে বিয়ে করেছেন হলিউড ও বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং মার্কিন পপ তারকা নিক জোনাস। প্রথমে খ্রিষ্টান রীতি অনুযায়ী বিয়ে করে এই তারকা জুটি, এরপর হিন্দুমতে বিয়ে করেছেন তাঁরা। পাশ্চাত্যমতে বিয়ের দিন প্রিয়াঙ্কার পরনে ছিল র্যালফ আর লরেনের সাদা রঙের হাতে এমব্রয়ডারি করা এক লেহেঙ্গা । এমব্রয়ডারি করা এই গাউনের সঙ্গে মানানসই ৭৫ ফুট লম্বা ভেল ছিল। প্রিয়াঙ্কা যখন তাঁর মায়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান, তখন ছয়জন লোক সেই ভেল তুলে ধরেছিলেন। এই সময় সাবেক এই বিশ্বসুন্দরীর হাতে ছিল তাঁর প্রিয় টিউব রোজ। বিয়ের মঞ্চে যাওয়ার সময় প্রিয়াঙ্কা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ, পাশ্চাত্য রীতি অনুযায়ী এই সময় কনের পাশে তাঁর বাবা থাকেন। কিন্তু প্রিয়াঙ্কার বাবা ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তাই বলিউডের দেশি গার্লের সঙ্গে বাবার পরিবর্তে ছিলেন মা মধু চোপড়া।
২ ডিসেম্বর প্রিয়াঙ্কা হিন...














