টমেটোর মধ্যে আছে জাদুকরী ১৩ গুণ
শীতকালের সবজির মধ্যে সহজলভ্য একটি সবজি হলো টমেটো। কিন্তু টমেটো এখন সারা বছরজুড়েই পাওয়া যায়। টমেটো যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। শরীরকে সুস্থ-সবল রাখতে টমেটোর ভূমিকার কথা নতুন নয়।
চলুন,দেখে নেয়া যাক এর কিছু উপকারিতা।
১. ক্যান্সার প্রতিরোধক : ক্যান্সার কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস হলো টমেটো। তাই ক্যান্সারের ঝুঁকি রোধে খেতে পারেন টমেটো।
২. হৃৎপিণ্ডকে শক্তিশালী করে : টমেটোতে রয়েছে প্রচুর আঁশ, পটাশিয়াম এবং ভিটামিন সি। হৃদযন্ত্রকে সুস্থ রাখতে টমেটো খাওয়ার বিকল্প নেই।
৩. হাড় মজবুত করে : টমেটোতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে, যা দেহের হাড় মজবুত করে এবং ভাঙ্গা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সঙ্গে।
৪. রাতকানা রোগ নিরাময় করে : টমেটো একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়। এতে যে ভিটামিন এ রয়েছে, ...














