নামমাত্র খরচে এই ভাবে সারা শীতকাল দূরে রাখুন পা ফাটাকে
শীতকাল হানা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে সব সমস্যা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, তার অন্যতম পা ফাটা। শীতে শুষ্ক আবহাওয়ার কারণে শরীরের ত্বকের আর্দ্রতা কমে যায় ও তা ফাটতে থাকে। পায়ের পাতায় এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। অনেকের আবার পা ফেটে রক্তও বেরতে থাকে। ফাটা পা যেমন দেখতে খারাপ লাগে তেমনই তা কষ্টদায়কও।
পায়ের পাতার উপর সারা শরীরের ভর পড়ে, পথেঘাটে ধুলোর সবচেয়ে কাছাকাছি থাকে শরীরের এই অংশই। তাই এমনিতেই পায়ের পাতার জন্য অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। কিন্তু শরীরের নানা যত্ন নিলেও দুর্ভাগ্যজনক ভাবে পায়ের পাতার দিকে খুব একটা নজর দিই না আমরা অনেকেই। তারই মাশুল গুনতে হয় শীত কাল এলে।
তবে যদি চান, তবে এই শীতেও আপনার পায়ের তলা থাকতে পারে নরম ও তেলা। খরচও খুব নামমাত্র। সহজলভ্য দু’-তিনটি উপাদানই এর জন্য যথেষ্ট। এই উপায়ে পায়ের যত্ন নিলে গোটা শীতকাল পা তো ফাটবেই না, বরং রুক্ষ ও ফেটে যাওয়া ত্বকের অংশও মোল...














