অনিয়মের পর কীভাবে ফিরবে ফিটনেস রুটিনে?
অনিয়মের পর ফিটনেস রুটিনে ফেরার টিপ্স রইল তোমাদের জন্য।
শুরুটা করো ধীর গতিতে: প্রথম দিনেই জিমে ফিরে গিয়ে ট্রেনারকে তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা কোরো না, শুরুটা করো ধীরে৷ প্রথম কয়েকদিন হাঁটো, সাঁতার কাটো৷ তারপর ভারী এক্সারসাইজ়ের দিকে যাবে৷ প্রথম সপ্তাহে টানা একটা ব্যায়াম করো, পরের সপ্তাহে আবার নতুন কিছু যোগ করে নেবে৷ যোগাসন করতে পারলেও খুব ভাল ফল পাবে, বাড়বে ফ্লেক্সিবিলিটি৷
খাদ্যতালিকায় পরিবর্তন আনো: খাবারের তালিকাটা বদলে ফেলো এবার৷ সাদা ভাত খাওয়ার অভ্যেস থাকলে সেটা বদলে ফেলো ব্রাউন রাইসে৷ নুন আর চিনি খাওয়ার পরিমাণও কমাও৷ জল খাও বেশি৷ রাতারাতি পাঁচ লিটার জল খেতে পারবে না, কিন্তু প্রতিদিন এক গ্লাস করে জল খাওয়া বাড়ানো অসম্ভব নয়৷
কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ো না: ‘নো কার্ব’ নয়, বরং ‘লো কার্ব’ ডায়েটই কিন্তু যথাযথ। খাদ্যতালিকা থেকে রাতারাতি ভাত-রুটি ছেঁটে ফেললেই কিন্তু তোমার এন...














