সে অন্য মেয়েকে পছন্দ করে
সমস্যা
আমি স্নাতক প্রথম বর্ষে পড়ছি। কিন্তু বিষয়টি পছন্দের নয় বলে ভর্তির পর থেকেই বিষণ্নতায় ভুগছি। এর মধ্যেই একজন ছেলের সঙ্গে আমার পরিচয় হয়। সে খুবই অন্তর্মুখী স্বভাবের। যদিও ধীরে ধীরে আমরা ভালো বন্ধু হয়ে যাই। একসময় আবিষ্কার করি, আমাদের সবকিছুই যেন একই রকম। আরও কিছুদিন পর তার বন্ধুদের মাধ্যমে জানতে পারি, আমাকে সে পছন্দ করে। তখন আমিও তার প্রতি দুর্বল হতে থাকি।
আমার দুর্বলতার কথা বন্ধুদের মাধ্যমে সে জেনে যায়। এরপর দূরত্ব সৃষ্টি করেছিল কিছুদিনের জন্য। আবারও সে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করে। এরই মধ্যে জানতে পারি, সে অন্য এক মেয়েকে পছন্দ করে। আমার প্রথমে কিছুটা খারাপ লাগলেও মানিয়ে নিই। কিন্তু বিষণ্নতায় ভুগতে থাকি। আমি প্রচুর বই পড়ি। বই পড়ে বিষণ্নতা কাটানোর চেষ্টাও করি। বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলি। কারণ, ছেলেটা সব সময় আমার বন্ধুদের সঙ্গেই থাকে। তাকে দেখলে আমার মধ্যে একটা দুর্বলতা কাজ করে। আমার বন্ধ...














