Health and Lifestyle Archives - Page 127 of 149 - Mati News
Wednesday, July 22

Health and Lifestyle

সিল্ক শাড়ির যত্ন

সিল্ক শাড়ির যত্ন

Health and Lifestyle
শীতকাল সিল্ক শাড়ি পরার জন্য উপযুক্ত সময়। কারণ, সিল্ক শুধু আভিজাত্যই প্রকাশ করে না, শীতের হাত থেকেও দূরে রাখে। যদিও বর্ষপঞ্জির হিসাবে শীত আসতে আরও বেশ কিছু দিন বাকি। হিমেল হাওয়া টের পাওয়া যাচ্ছে এখনই। সিল্ক শাড়ি পরার দিনও এল বলে। সিল্ক শাড়ির জন্য চাই বাড়তি যত্ন। সেসব যত্নআত্তির কথা জেনে নেওয়া যাক এক ঝলকে। প্রথম শর্ত হলো, সিল্কের শাড়ি স্যাঁতসেঁতে জায়গায় একদম রাখা যাবে না। পোকা এড়াতে সিল্কের শাড়িতে ন্যাপথলিন বল না রাখাই ভালো। এতে শাড়িতে ন্যাপথলিনের গন্ধ বসে যেতে পারে। এর পরিবর্তে দারুচিনি বা লবঙ্গ ব্যবহার করুন। এ ছাড়া ভারী কাজ করা সিল্কের শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখার পরামর্শ দেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা হোসাইন।  সিল্ক শাড়ি ধোয়া কিছুটা ঝামেলার বিষয়। তাই লন্ড্রিতে ড্রাই ওয়াশ করা ভালো বলে মনে করেন সপুরা সিল্ক মিলস লিমিটেড-এর ব্যবস্থাপক মো. শরি...
ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?

ঘুমের ওষুধ খান? কী কী বিপদ ডেকে আনছেন জানেন?

Cover Story, Health and Lifestyle
আধুনিক জীবনযাপন, মানসিক চাপ, কর্মব্যস্ততা— এ সব নানাবিধ সমস্যা অনেকের নিশ্চিন্তের ঘুম কেড়েছে। হয় সারা রাত জেগে কাটাতে হয়, নয়তো, মাঝে মাঝেই ভেঙে যায় ঘুম। ফলে অনিদ্রার ক্লান্তি ঘিরে ধরে সহজেই। উপায়ন্তর না পেয়ে অনেকেই বাধ্য হন ঘুমের ওষুধ খেতে। কখনও চিকিৎসকের পরামর্শ নিয়ে তো কখনও নিজে থেকেই ঘুমের ওষুধ খাওয়ার প্রবণতা আজকাল কমবেশি অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু এই ঘুমের ওষুধ আসলে প্রবল ক্ষতি করে জীবনের৷ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর মতে, ঘুমের ওষুধের বাড়াবাড়ি ডেকে আনতে পারে কঠিন অসুখ, এমনকি এর প্রভাবে হতে পারে মৃত্যুও।  ‘‘আমার ঘুম হয় না’’— এই ভয় বা বিশ্বাস থেকেই বেশির ভাগ মানুষ ঘুমের ওষুধ খান। প্রথমেই এই বিশ্বাসকে সরিয়ে ফেলা জরুরি। কখনও কোনও অসুখে সাময়িক ভাবে চিকিৎসকরাও এই ওষুধ খেতে দেন ঠিকই, কিন্তু কখনও তা অভ্যাসে পরিণত করে ফেলা উচিত নয়।’’— জানালেন সুবর্ণবাবু। ...
স্বাস্থ্য টিপস : কেনা মাছ থেকে ফর্মালিন সরান এই সব ঘরোয়া উপায়ে

স্বাস্থ্য টিপস : কেনা মাছ থেকে ফর্মালিন সরান এই সব ঘরোয়া উপায়ে

Health and Lifestyle
মাছে-ভাতে বাঙালির পাতে মাছ যত জুটছে, তার সঙ্গে পাল্লা দিয়ে জমা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। মাছকে দীর্ঘ দিন টাটকা রাখতে যথেচ্ছ পরিমাণে মেশানো হচ্ছে ফর্মালিন। সাধারণ রুই-কাতলা থেকে চালানি চিংড়ি সবেতেই মিশছে এই রাসায়নিক। আর এর হাত ধরেই শরীরে প্রবেশ করছে বিষ। বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ, কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তা হলে বুঝবেন আপনার কিনে আনা মাছ আদতে যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে৷ চিকিৎসকরা সাবধান করছেন, এই রাসায়নিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে আমাদের দেহে ৷  ‘‘তবে ভয় পাবেন না, ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার রুখতে না পারলেও, কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই ফর্মালিনের হাত থেকে মুক্তি পাবেন।’’— বললেন মেডিসিন বিশেষজ্ঞ গৌতম বরাট। তাঁর মতে, এক একটি মাছে যে পরিমাণ ফর্মালিন মেশে তাতে এক দিনেই হয়তো ...
ডায়াবেটিস রোগীর পায়ে ব্যথা

ডায়াবেটিস রোগীর পায়ে ব্যথা

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিক নিউরোপ্যাথি হাত বা পায়ের তালুতে অস্বাভাবিক অনুভূতি পায়ে রক্ত চলাচল কমে যায় চামড়ার রং পরিবর্তন হয় একটু হাঁটলেই পায়ের পেশি কামড়াতে থাকে ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি রোগ যা ক্রমে দেহের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গের ক্ষতিসাধন করতে থাকে। হাত–পায়ের নার্ভ বা স্নায়ু হচ্ছে সেই সব অঙ্গের একটি, যা ডায়াবেটিসের আক্রমণের শিকার হয় প্রায়ই। এর ফলে স্নায়ুজনিত নানা সমস্যা দেখা দেয়। হাত বা পায়ের তালু জ্বালাপোড়া, ঝিনঝিন করা, অসাড় মনে হওয়া, কামড়ানো, পিন ফোটার মতো অনুভূতি, অস্বাভাবিক অনুভূতি ইত্যাদি হলো এমন সমস্যার লক্ষণ। এই সমস্যার নাম ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই সমস্যা হাত বা পায়ের নিচ থেকে ক্রমে ওপরের দিকে ছড়াতে থাকে। আর রাতেই এর প্রবণতা বাড়ে। এ ছাড়া পায়ে রক্ত চলাচল কমে যায় বলে হাত–পা ঠান্ডা হয়ে যায়, চামড়ার রং পরিবর্তন হয়। একটু হাঁটলেই পায়ের পেশি কামড়াতে থাকে। পেশি শুকিয়ে গেলে উঠতে–বসতে দু...
গর্ভধারণ : হবু মায়েদের খাবার

গর্ভধারণ : হবু মায়েদের খাবার

Cover Story, Health and Lifestyle
প্রজননক্ষমতার সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে কি না তা নিয়ে হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন। তাঁরা বলছেন, কিছু ভিটামিন ও খাবার প্রজননক্ষমতা ও উর্বরতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা করার সময় বেশি করে ফলিক অ্যাসিড, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন বি–১২ খাওয়া উচিত। কিছু পরামর্শ ১. গর্ভধারণের আগে থেকেই হবু মাকে সুষম পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত হওয়া উচিত। কেননা সন্তান ধারণকালে ও প্রসবকালীন হবু মায়ের প্রচুর পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন ও আমিষের চাহিদা তৈরি হবে। এই চাহিদা জোগান দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি দরকার। হবু মায়ের ভিটামিন ও খনিজের ঘাটতি থাকলে তা অনাগত সন্তানের বৃদ্ধি ও বিকাশের ওপর বিরূপ প্রভাব ফেলবে। ২. অতিরিক্ত ওজন বন্ধ্যাত্বের জন্য কেবল দায়ী তা–ই নয়, এটি গর্ভকালীন জটিলতাগুলোও বাড়িয়ে দেয়। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা করার ...
আড়ং : উৎসবের তিন দিন

আড়ং : উৎসবের তিন দিন

Cover Story, Entertainment, Health and Lifestyle
চার দশক। যেকোনো প্রতিষ্ঠানের জন্য দীর্ঘ সময়ই বটে। দেশের মানুষের কাছের ও নির্ভরতার প্রতিষ্ঠান আড়ং ৪০ বছরের মাইলফলক ছুঁয়েছে এ বছর। ১৯৭৮ সালে গ্রামের সাধারণ মানুষদের আর্থিক নিশ্চয়তা দিতে যাত্রা শুরু করা আড়ং এখন দেশের সবচেয়ে বড় ফ্যাশন ও কারুপণ্যের প্রতিষ্ঠান। জোরালো দেশি ব্র্যান্ড। তার উদ্‌যাপনে উৎসব না করলে হয় নাকি! তাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের বিশাল পরিসরে ২৫ থেকে ২৭ অক্টোবর আয়োজন করা হলো ‘আড়ং ফোরটি ইয়ারস ফেস্টিভ্যাল’। কী না ছিল সেই উৎসবে! পোশাক, তাঁতশিল্প, দারুশিল্প, রিকশাচিত্রের প্রদর্শনী, ফ্যাশন শো, খাবার, গান, পুরস্কার আর আজীবন সম্মাননায় জমজমাট এক আয়োজন। ২৫ অক্টোবর বিকেলে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ জানালেন, আড়ং শুরু করার পর ক্রেতাদের কাছে গ্রামের নারীদের তৈরি নানা রকম কারুপণ্যের সাড়া মিলল ভালো। বাড়তে শুরু করল আড়ংয়ের সংগ্রহ। তবে শুরু থেক...
শুক্রবারের হাট বাজার : জেনে নিন দরদাম

শুক্রবারের হাট বাজার : জেনে নিন দরদাম

Cover Story, Health and Lifestyle
রাজধানীর ধানমন্ডির ১০/এ রাস্তার ৫০ নম্বর বাড়িটা খুঁজে পেতে খুব বেশি বেগ পেতে হলো না। শুক্রবার বলেই সম্ভবত রাস্তায় লোকজন কম। তবে বাড়িটার সামনে দাঁড়িয়েই চমকে যেতে হলো। সাজানো গোছানো বাড়িটার সামনে দোকানপাট। সবই অস্থায়ী। এ কারণে সেগুলো দোকানপাট না বলে স্টল বলাই ভালো। প্রতি শুক্রবার এই স্টলগুলো সাজিয়ে বসে থাকেন বিক্রেতারা। তবে যাঁরা এতক্ষণ ভাবছেন, খুব সাধারণ মানের বিক্রেতা তাঁরা, তাহলে ভুল হবে। কারণ, এই উদ্যোগের মূল রহস্যই হলো এক ছাদের নিচে নিরাপদ ও অরগানিক সব পণ্যের সমাহার ঘটিয়েছেন। পুরা ধানমন্ডিবাসীর জন্য এ উদ্যোগটা নিয়েছে এমআইবি স্পিরিট (মেইড বাংলাদেশ ১৯৭১) নামের একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা পণ্য নিয়ে শুক্রবার ওই বাড়িতে বসে এ আয়োজন। শুক্রবার বলেই আয়োজনটার নাম দেওয়া হয়েছে ‘উইক এন্ড স্পিরিট’। মিলবে পরিবেশবান্ধব উপাদানে তৈরি ব্যাগ১৯ অক্টোবর শুক্রবার সকালে গিয়ে পরিচিত হও...
মেয়েদের কি ফুসফুসে ক্যানসার হয়?

মেয়েদের কি ফুসফুসে ক্যানসার হয়?

Health and Lifestyle
অনেকের ধারণা, ফুসফুসের ক্যানসার কেবল পুরুষদের হয়, বিশেষ করে যেসব পুরুষ ধূমপান করেন। কিন্তু ১০ থেকে ১৫ শতাংশ ফুসফুস ক্যানসার অধূমপায়ীদের হতে পারে। এদের মধ্যে অনেকেই নারী। নারীদের যে ফুসফুসের ক্যানসার একেবারেই হয় না তা ভুল ধারণা। তবে পুরুষদের তুলনায় নারীদের এই ক্যানসারের ধরন, উপসর্গ একটু আলাদা। নারীদের ফুসফুসের ক্যানসার ৮০ শতাংশের ক্ষেত্রেই নন স্মল সেল ক্যানসার। এর মধ্যে আবার অর্ধেকই হলো অ্যাডিনোকারসিনোমা, যা ধূমপানের সঙ্গে সম্পর্কিত নয়। পুরুষদের সাধারণত স্কোয়ামাস সেল ক্যানসার হয়, যা ধূমপানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ছাড়া নারীদের লার্জ সেল ক্যানসার ও স্মল সেল ক্যানসার হয়, কিছু ধূমপায়ী নারীর স্কোয়ামাস সেল ক্যানসারও হতে পারে। আশ্চর্যের বিষয় হলো, ধূমপায়ী পুরুষদের তুলনায় ধূমপায়ী নারীরা বেশি ক্যানসারে আক্রান্ত হন, বিশেষ করে স্মল সেল ক্যানসার, যা সবচেয়ে খারাপ ধরনের। নারীদের ক্যানসারের কারণ ...
স্বাস্থ্য সচেতনতায় ইসলাম

স্বাস্থ্য সচেতনতায় ইসলাম

Health and Lifestyle, Islam
চলে গেল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর ১০ অক্টোবর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবস পালন করা হয়। ‘সুস্বাস্থ্যই সকল সুখের মূল’ সুস্বাস্থ্য বলতে আমরা বুঝি নিরোগ ও সতেজ দেহ। এটি পার্থিব উন্নতির জন্য যেমন প্রয়োজন, তেমনি কল্যাণময় পরকালের জন্যও। আর সুস্থ থাকার প্রথম ও প্রধান শর্ত হলো রোগমুক্ত থাকা। মানুষের রোগ সৃষ্টির ব্যাপারে ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যা কী, সে সম্পর্কেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। রোগের ব্যাপারে বিজ্ঞানের ব্যাখ্যা হলো, পরিবেশগত কারণেই মানুষের রোগ হয়। মানুষের আশপাশের পরিবেশ যখন ভারসাম্যহীন হয়ে পড়ে এবং শরীরে যখন ধারণ ক্ষমতার অতিরিক্ত চাপ পড়ে, তখনই মানুষ নানামুখী সমস্যায় পড়ে; অর্থাৎ রোগে আক্রান্ত হয়। স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক স্বাস্থ্যের থেকে মানসিক স্বাস্থ্য আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এতটাই গুরুত্বপূর...
অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

অফিসে ক্লান্তি দূর করতে চার পরামর্শ

Cover Story, Health and Lifestyle
অফিসে সারা দিন হয়তো বসেই কাজ করেছেন, তেমন কোনো কায়িক শ্রম হয়নি। তবু দিন শেষে ক্লান্তি ভর করে শরীরে। এই ক্লান্তি ও অবসাদ দূর করার উপায় কী? আপনার জন্য চারটি পরামর্শ ১. মাঝে মাঝে হাঁটাচলা একই ভাবে ও ভঙ্গিতে বসে কাজ করা ভালো নয়। মাঝে মাঝে বিরতি নিন। উঠে দাঁড়ান, আড়মোড়া ভাঙুন। একটু হাঁটাচলা করুন। কোনো কাজ (যেমন ফোনে কথা বলা বা অন্য সহকর্মীর সঙ্গে পরামর্শ) হেঁটে হেঁটেই সেরে ফেলতে পারেন। ২.মাথা ও ঘাড়ের অবস্থান দীর্ঘ সময় বসে কাজ করার ক্ষেত্রে মাথা ও ঘাড়ের অবস্থান খেয়াল করুন। মাথা, ঘাড় ও মেরুদণ্ড সোজা রেখে কাজ করলে ক্লান্তি কম ভর করবে। মাথা, ঘাড় সোজা রেখে কাজ করার সুবিধার্থে প্রয়োজনে কম্পিউটারের মনিটরের উচ্চতা পরিবর্তন করে নিন। কলসেন্টারের কর্মীরা হেডসেট ব্যবহার করবেন। ৩. চোখকে বিশ্রাম দিন চোখকে বিশ্রাম দিতে ২০-২০-২০ নিয়ম পালন করতে বলা হয়। প্রতি বিশ মিনিট অন্তত বিশ সেকেন্ডের জন্য দৃষ্টি মনিটর ব...
শিশুকে পোকার কামড় দিলে কী করবেন?

শিশুকে পোকার কামড় দিলে কী করবেন?

Cover Story, Health and Lifestyle
শিশুকে প্রায়ই পোকায় কামড়ে থাকে। শিশু বয়সে যেসব কীটপতঙ্গ কামড় দেয়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পিঁপড়া, বোলতা, ভিমরুল, মৌমাছি, মশা, মাকড়সা, তেলাপোকা প্রভৃতি। কোনো কোনো কীটপতঙ্গের কামড় সাপের চেয়ে তিন-চার গুণ বেশি বিষাক্ত এবং প্রাণসংশয়ও হতে পারে। বোলতা চোখের পলকে ঘুরে ঘুরে এসে বাচ্চাকে কামড়াতে থাকে এবং স্বল্প সময়ে অসংখ্য কামড় দিয়ে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে। আবার কোনো কোনো পোকা কামড়ালে তেমন কিছু হয় না, কিন্তু শিশুদের অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কীভাবে বুঝবেন পোকা কামড়েছে ■ কামড়ের স্থানে দাগ, ব্যথা, ফোলা, কখনো ফুসকুড়ি, ফোসকা পড়ে। এসব উপসর্গ সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে সেরে যায়। তবে ত্বকের প্রদাহ বেশি হলে সেলুলাইটিস হতে পারে। ■ র‌্যাশ, বমিভাব, বমি, ঢোক গিলতে অসুবিধা, শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে। ■ কোনো কোনো শিশুর পোকামাকড়ের কামড়ে অ্যাজমা হয়ে শ্বাসকষ্ট...
এই উপসর্গগুলিও ডেকে আনতে পারে স্ট্রোক !

এই উপসর্গগুলিও ডেকে আনতে পারে স্ট্রোক !

Cover Story, Health and Lifestyle
জমাটি আড্ডা চলছিল। কথা বলতে বলতে আচমকা কথাটা কেমন যেন জড়িয়ে গেল অমিতের। অন্যেরা কে কী বলছেন বুঝতেও সমস্যা হচ্ছিল তাঁর। সঙ্গে মাথার মধ্যে এক অচেনা ব্যথা। ব্যস, তার পর আর কিছুই মনে নেই…। জ্ঞান ফিরল হাসপাতালের বেডে। অফিস থেকে বাড়ি ফিরছিলেন সুতনুবাবু। দিব্য সুস্থ মানুষ। সহকর্মীদের সঙ্গে হাসতে হাসতে বাসেও উঠলেন। হঠাৎই বিজবিজে ঘাম সারা শরীরে। তার পরেই জিভ শুকিয়ে কথা জড়িয়ে বাসেই পড়ে গেলেন। চিকিৎসকরা জানালেন, মিনিট খানেকের স্ট্রোক অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর। এ রকম নানা ছবি কম-বেশি সকলেরই পরিচিত। স্ট্রোকের আচমকা হানায় মৃত্যু বা অঙ্গহানি কোনওটাই অসম্ভব নয়। জানেন কি, বিশ্বের ৮ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত? এঁদের মধ্যে ৫ কোটিরও বেশি মাঝবয়সী ও বয়স্ক। ‘ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন’ (ডব্লিউএসও)-এর এক সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। আশঙ্কার কথা, প্রতি বছর প্রায় ২ কোটি মানুষ স্ট্রোকে আক্র...
অ্যান্টিবায়োটিক : কিডনি-লিভারের ক্ষতি করে

অ্যান্টিবায়োটিক : কিডনি-লিভারের ক্ষতি করে

Cover Story, Health and Lifestyle
ডা. মোহাম্মদ আতিকুর রহমান: কিডনি-লিভারের ক্ষতি করে সব অ্যান্টিবায়োটিকের একটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কিছু আছে কিডনির ক্ষতি করে, কিছু  লিভারের ক্ষতি করে। তাই অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় এগুলো আমাদের দেখে দিতে হয়, এগুলোর সমস্যা আছে কি না। তার পর আমাদের ড্রাগ রেজিস্টেন্স ডেভেলপের বিষয়টি দেখতে হয়। গ্রামগঞ্জে প্রায় দেখা যায়, ড্রাগ রেজিস্টেন্স ডেভেলপড করছে। মনে করলাম অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে। রোগীর দরকার ৩ দিন, দিলাম ৭ দিন, তখন যদি পরবর্তী সময়ে আবার  দেওয়ার দরকার হয় তখন ওই ওষুধটা আর কাজ করবে না। তার রেজিস্টেন্স ডেভেলপড করবে। তার দরকার ৭ দিন যদি দেওয়া হয় ১৪ দিন তাহলে সাইড ইফেক্ট দেখা দেবে। আর একটা ব্যাপার হচ্ছে, রোগীর আদৌ দরকার আছে কি না। সবকিছু ভেবেচিন্তে অ্যান্টিবায়োটিক দিতে হবে। গ্রামে ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া এমনিতেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোগীর অ্যান্টিবায়োটিক দরকার নেই ত...
গর্ভবতীর খাওয়া নিয়ে যত কুসংস্কার

গর্ভবতীর খাওয়া নিয়ে যত কুসংস্কার

Health and Lifestyle
গর্ভাবস্থায় নারীরা কুসংস্কারের কারণে নিজের জীবনে চরম সর্বনাশ ডেকে আনেন। অনেক শিক্ষিত নারীও কুসংস্কারের কাছে হার মানেন। মা-দাদি-নানি, শাশুড়িরা এ ধরনের কুসংস্কার মেনে চলতে গর্ভবতীদের বাধ্য করেন। এ সময় তারা খাবার নিয়ে বেশি সমস্যায় পড়েন। মনে করা হয়, গর্ভাবস্থায় বেশি খেলে ও পুষ্টিকর খাবার খেলে সন্তান বেশি বড় হবে। ফলে নরমাল ডেলিভারি হবে না। সন্তান প্রসবের পর কিছু এলাকায় মাকে অল্প পরিমাণ শুকনো খাবার খেতে দেওয়া হয়। কোথাও শুধু ঘি-ভাত বা কালিজিরা-ভাত দেওয়া হয়। অনেকে মনে করেন, সবজি, মাছ-মাংস খেলে শিশুর পেট কামড়াবে। পানি কম খেতেও বাধ্য করা হয়। মনে করেন, পানি ও তরল খাবার বেশি খেলে শরীরের রস টানবে না। গর্ভাবস্থায় শিশু মায়ের কাছ থেকে পুষ্টি নেয়। এ সময় মায়ের চাহিদা বাড়ে। মাকে যদি বেশি পরিমাণে না খাওয়ানো হয়, তা হলে মা ও শিশুর পুষ্টির অভাব দেখা দেবে। এতে গর্ভের শিশুর বৃদ্ধি কম হবে, ওজন কম হবে। ওজন খুব...
অনেক রোগ সারাবে জার্মানি লতা

অনেক রোগ সারাবে জার্মানি লতা

Agriculture Tips, Health and Lifestyle, ভেষজ
আগাছা হিসেবে বিবেচনা করা হলেও বিভিন্ন রোগের মহৌষধ জার্মানি লতা । এছাড়া ভূমিক্ষয় রোধ, স্যুপ রান্নার সবজি ও গো-খাদ্যসহ নানাভাবে ব্যবহৃত হয় ধন্বন্তরী বা মহা উপকারী এই লতা জাতীয় গাছটি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় জানান, হঠাৎ কোথাও কেটে রক্তপড়া শুরু হলে জার্মানি লতার দুই-তিনটি পাতার রস কাটা জায়গায় লাগিয়ে দিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রক্তপড়া বন্ধ হয়ে কাটা জায়গা জোড়া লেগে যায়। বাড়ির বেড়ায় বেড়ে ওঠা হৃৎপি- আকৃতির এই পাতার প্রচলিত নাম জার্মানি লতা । এটি আসাম লতা নামেও পরিচিত। এর ভেষজগুণ ও ব্যবহার সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও বিভিন্ন গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বিশেষ করে কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক আলসার, ডায়রিয়া, ঘা, দাদ, চুলকানি, খোস-পাঁচড়া, অ্যাকজিমা, সিফিলিস, সাপের কাম...