টিন লাইফ : ঘুমোনোর আগের ৯টি টিপ্স, সকালে ফ্রেশ স্টার্ট!
ঘুমোনোর আগে যদি নিজের জন্য একটু সময় দাও, তা হলেই দেখবে সকালে উঠে কেমন ফ্রেশ লাগছে। কী-কী করতে হবে? রইল ৯টি টিপ্স।
সারাদিন কলেজ, লেখাপড়া, টিউশনের চাপ সামলে রাতে ঘুমটা নিশ্চয়ই ভালই পায়? এদিকে সকালে উঠেও অনেক সময়ই মনে হয় তো যে শরীরটা ঠিক ফ্রেশ লাগছে না? জানো কী, তুমি যখন ঘুমোচ্ছ, তখনই কিন্তু তোমার শরীর নিজেকে রিপেয়ার করার সমস্ত কাজটাই করে নেয়। তাই ঘুমোনোর আগে যদি নিজের জন্য একটু সময় দাও, তা হলেই দেখবে সকালে উঠে কেমন ফ্রেশ লাগছে। আর সেই ফ্রেশ ভাবটা থেকে যাবে সারাদিনই। কী-কী করতে হবে? রইল ৯টি টিপ্স।
১. চোখের নীচে কালি পড়া নিয়ে অনেকেই মনে হয় খুব চিন্তায় আছ? লেখাপড়া হোক বা সিনেমা দেখা, রাত জাগাটা তো প্রায় রোজকার ব্যাপার হয়ে গিয়েছে! এ ক্ষেত্রে অ্যান্টি-রিংকল সিরাম বা নাইট ক্রিম দারুণ কাজ দিতে পারে। এইগুলো চোখের নীচে মাস্কের মতো লাগিয়ে রাখো। সারা রাত এই ক্রিম বা সিরাম তোমার চ...











