প্রাকৃতিক উপায়ে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করুন
প্রাকৃতিক উপায়ে রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করুন
লোহিত রক্তকণিকার আয়রনসমৃদ্ধ প্রোটিনের নাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন পুরো শরীরে অক্সিজেন বহন করে। মানুষের শরীরে সঠিক পরিমাণে হিমোগ্লোবিন থাকতে হয় । হিমোগ্লোবিন না থাকলে শরীর সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করে না। এটির পরিমাণ কম হলে শরীরে দুর্বলতা, অবসাদ, শ্বা-প্রশ্বাসে সমস্যা, ঘোরলাগা অবস্থা, ক্ষুধামন্দা এবং হৃদস্পন্দনে সমস্যা দেখা দেয়। জেনে নিন কিভাবে খাবারের মাধ্যমে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ানো যায়।
রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর প্রাকৃতিক উপায়
১. খেতে হবে আয়রনসমৃদ্ধ খাবার
আয়রনের অভাবে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। সবুজ শাক-সবজি আয়রনে পূর্ণ থাকে। পালং শাক, বীট, মুরগির যকৃৎ, ডিম, আপেল, ডালিম, তরমুজ, মিষ্টি কুমড়ার বিচি, খেজুর, আলমন্ড, কিশমিশ, আমলকি ইত্যাদি খাবার খেতে হবে বেশি করে।
২. ভিটামিন সি যুক্ত খাবারগেুলো বেশি খাবেন
আয়রন ও ভিটামিন ...












