ডায়াবেটিস না চাইলে মাউথওয়াশ ব্যবহার নয়, জেনে নিন বিকল্প
Tuesday, June 30

ডায়াবেটিস না চাইলে মাউথওয়াশ ব্যবহার নয়, জেনে নিন বিকল্প

প্রতি দিন মাউথওয়াশের ব্যবহার টাইপ ২ ডায়াবেটিস এর ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি এরকমটাই জানিয়েছেন আমেরিকার হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের বিজ্ঞানীরা। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত দিনে দুইবার মাউথওয়াশ ব্যবহার করেন তাঁদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা ৫৫ শতাংশ বেড়ে যায়।

ডায়াবেটিস মাউথওয়াশ

 

তো জেনে নেওয়া যাক এর বিকল্পগুলো

 

আপেল

আপেলে ভিটামিন এবং মিনারেল রয়েছে যা দাঁত ভাল রাখতে সাহায্য করে। তা ছাড়া রয়েছে ম্যালিক অ্যাসিড যা স্যালিভা বা লালা তৈরি করে। দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। শুধু দাঁত নয়, আপেল ডায়াবেটিস এর জন্যেও উপকারী।

 

পনির

চিজ বা পনিরে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস এবং প্রোটিন। যা দাঁত ভাল রাখে এবং মাড়ি শক্ত করে। তা ছাড়া দাঁতকে ক্ষয়ের হাত থেকেও বাঁচায়। মাউথওয়াশ ব্যবহার বন্ধ করে প্রতি দিনের ডায়েট তালিকায় চিজ রাখুন। দাঁত ভাল থাকবে।

 

পালং

আপনার ডায়েট তালিকায় এই সবুজটি রাখার চেষ্টা করুন।  পালংয়ে রয়েছে ভিটামিন যা দাঁতের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ভাল। তা ছাড়া, পালংয়ের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম যা দাঁতের এনামেল ভাল রাখে। ডায়াবেটিস রোগীদের সুগারও নিয়ন্ত্রণ করতে পারে এটি।

 

কিসমিস

কিসমিস খেলে দাঁত পরিষ্কার থাকে। কিসমিস মুখের অস্বাস্থ্যকর জীবাণু নাশ করে। ক্যাভিটিসের প্রবণতা কমায়।

 

কমলা

কমলায় রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি। দাঁতের পাশাপাশি সম্পূর্ণ স্বাস্থ্যের জন্য ভাল। দাঁত ও মাড়িকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও বাঁচায়।

প্রতিদিনকার যে অভ্যাসটি আপনাকে ডায়াবেটিস রোগী বানিয়ে দিতে পারে!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx