Islam Archives - Page 7 of 10 - Mati News
Saturday, September 12

Islam

আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

Cover Story, Islam
আজ পবিত্র শবেবরাত   আজ রবিবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত বা লাইলাতুল বরাত। সারা বিশ্বে মুসলমানরা এই রাতকে ভাগ্য রজনী হিসেবে পালন করে আসছে। এ রাতে তারা তাদের নিজেদের অতীতের সব পাপকাজের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চায়। আর ভবিষ্যতে সুখ-সমৃদ্ধির জন্য দোয়া প্রার্থনা করে। কোনো কোনো আলেম-ওলামার মতে, শবেবরাতে মানুষের আগামী এক বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন আল্লাহ। এ কারণে এ রাতে মুসলমানরা মসজিদে ও বাড়িতে রাত জেগে নফল নামাজ, ইবাদত, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিলসহ বিশেষ মোনাজাত পরিচালনা করে থাকে। এদিকে শবেবরাতে আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাবান মাসের পরই পবিত্র রমজান মাস। শবেবরাতের ১৫ দিন পর রমজানের রোজা বা এক মাসের সিয়াম সাধনা শুরু হয়। এ জন্য মুসলমানদের কাছে শবেবরাত বিশেষ তাৎপর্য বহন ...
সৌদিতে ইমিগ্রেশন করতে হবে না হজযাত্রীদের

সৌদিতে ইমিগ্রেশন করতে হবে না হজযাত্রীদের

Cover Story, Islam
এ বছর যারা বাংলাদেশ থেকে এবার হজ করতে যাবেন তাদের আর সৌদি আরবে গিয়ে হজযাত্রীদের ইমিগ্রেশনের ঝামেলা পোহাতে হবে না। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেরে ফেলা হবে সেই ইমিগ্রেশন।এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সৌদিতে ইমিগ্রেশন করতে হবে না হজযাত্রীদের শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী জানান, এখন থেকে বাংলাদেশের হজযাত্রীদের সৌদির ইমিগ্রেশন হবে ঢাকার শাহজালাল বিমানবন্দরে।ঢাকায় আসা বাংলাদেশ সফররত সৌদি আরবের ইমিগ্রেশন প্রতিনিধি দল এতে সায় দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতে বিষয়টি ফয়সালা হয়। এর ফলে বাংলাদেশি হজযাত্রীদের জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশনের নামে ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করার যে বিড়ম্বনা সেটি লাঘব হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নিয়মানুযায়ী বাংলাদেশ বিমানের হজযাত...
মুসলিম হয়ে জীবনের মর্ম বুঝেছি: জাপানি তরুণী

মুসলিম হয়ে জীবনের মর্ম বুঝেছি: জাপানি তরুণী

Cover Story, Islam
একসময় হতাশায় ছিলাম। ভাবতাম জীবন মানে পড়াশুনা, কাজ, বিয়ে এবং সংসার। কিন্তু মুসলিম হওয়ার পর জীবনের মর্ম বুঝেছি। আল্লাহর এবাদতের জন্য এখন আমার এ জীবন। এই কথা গুলো বলেছেন জাপানি এক তরুণী যিনি বৌদ্ধ ধর্মানুসারী ছিলেন পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। জাপানি ওই তরুণীর নাম নুর আরিসা মরিয়ম। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে শিশুকাল থেকে বেড়ে উঠেছেন টোকিওতে। ইসলাম গ্রহণের কারণ হিসেবে তিনি বলেন, টোকিওতে বিশ্ববিদ্যালয়ে আমার মেজর বিষয় ছিল মালেশিয়ান স্টাডিজ। এবং এতে একটি লেকচারে একজন হিজাবি মুসলিম নারীর বিষয় পড়ানো হয়। এসময় আমি ইসলাম সম্পর্কে জানতে পারি এরপর অনেক মুসলিমদের সঙ্গে আমি দেখা করি এবং একপর্যায়ে আবিষ্কার করি শান্তির জন্য ধর্ম হল ইসলাম। আরিসার ইসলাম ধর্ম গ্রহণের বিসয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি তার মা। তবে একপর্যায়ে তিনি তা মেনে নেন।   আরিসা বলেন, আমি জানি আমা...
সুরমা দৃষ্টিশক্তি সতেজ করে

সুরমা দৃষ্টিশক্তি সতেজ করে

Cover Story, Islam
সুরমা দৃষ্টিশক্তি সতেজ করে দেশে ক্ষীণদৃষ্টিসম্পন্ন মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। ধূলিময় পরিবেশ, পর্যাপ্ত সবুজ গাছপালা না থাকা, ফরমালিনযুক্ত খাবার, অপরিশোধিত পানি ও কল-কারখানার বিষাক্ত ধোঁয়াসহ নানা কারণে মানুষের দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে। মহানবী (সা.) চোখের যত্নে সচেতন ছিলেন। তাঁর একটি সুরমাদানি ছিল। তিনি তা থেকে প্রতি রাতেই সুরমালাগাতেন। ডান চোখে তিনবার এবং বাঁ চোখে তিনবার। (তিরমিজি, হাদিস : ১৭৬৩) সুরমা ব্যবহারের উপকারিতা বিজ্ঞানের গবেষণায়ও প্রমাণিত। হাদিস ও বিজ্ঞানের গবেষণায় সুরমার ব্যবহারে চোখের বড় উপকারিতাগুলো হলো—সুরমা চোখের জন্য ছোঁয়াচেসহ সব ধরনের রোগজীবাণু ধ্বংস করে। চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করে। চোখের জ্বালাপোড়া নিরাময় করে।...
রমযান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি-২০১৯

রমযান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি-২০১৯

Cover Story, Islam
১৪৪০ হিজরি অর্থাৎ ২০১৯ সালের রমযান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হবে। শবে বরাতের ১৫ দিন পরে শুরু হয় রমজান মাস। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৭ মে ২০১৯ (মঙ্গলবার)।...
২০১৯ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

২০১৯ সালের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

Cover Story, Islam
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে ২০১৯ সালের ৭ বা ৮ মে। সে হিসাবে ৭ মে রমজান শুরুর সময় ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন থেকে মেইলে ১৪৪০ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে। এ সময়সূচি অনুযায়ী, ৭ মে প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৫২ মিনিট এবং ইফতারের সময় ৬টা ৩৪ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন। সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন নিচে-...
মহানবীকে (সা.) কটূক্তিকারীর বিচার দাবিতে নড়াইলে বিক্ষোভ

মহানবীকে (সা.) কটূক্তিকারীর বিচার দাবিতে নড়াইলে বিক্ষোভ

Cover Story, Islam
ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ ৭ এপ্রিল রবিবার সকালে পুরাতন বাস টার্মিনাল এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। তারা কটূক্তিকারী রাজকুমার সেনের ফাঁসির দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় জনতাকে সামাল দিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত জনতার মাঝে বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, অভিযুক্ত রাজকুমার সেন গত ২৮ মার্চ তার 'রাজকুমার সেন' নামের ফেসবুক পেজ এ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেয়। এ ঘটনা জনসমক্ষে আসার পর রবিবার (৩১ মার্চ) তার বাড়ি থেকে আটক করে সদর থানা পুলিশ। ওই দিনই তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মা...
পবিত্র শবেবরাত ২১ এপ্রিল

পবিত্র শবেবরাত ২১ এপ্রিল

Cover Story, Islam
বাংলাদেশে পবিত্র লাইলাতুল বরাত বা পবিত্র শবেবরাত  ২১ এপ্রিল পালিত হবে। পবিত্র শবেবরাত তারিখ নির্ধারণে আজ শনিবার শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী জানান, দেশের আকাশে শনিবার ১৪৪০ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (০৮ এপ্রিল) থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর ২১ এপ্রিল পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। সভায় ধর্মসচিব, জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মুসলমান ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল বরাত বিশেষ তাৎপর্য বহন করে। পবিত্র শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্য নির্ধারণের রাত। অতীতের পাপা...
দুবাইয়ে বিশ্বের প্রথম কোরআন পার্ক

দুবাইয়ে বিশ্বের প্রথম কোরআন পার্ক

Cover Story, Islam
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে উদ্বোধন করা হলো ‘কোরআনিক পার্ক’ নামে একটি নতুন পার্ক। কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে এটি বিশ্বের প্রথম কোরআনিক পার্ক। জানা গেছে, দেশটির আল-খাওয়ানিজ অঞ্চলে ৬০ হেক্টরজুড়ে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে ঐশীগ্রন্থ কোরআন সম্পর্কে আরও বেশি ধারণা পাবেন দর্শনার্থীরা। দুবাইভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, উদ্বোধনের পর এ পার্কে বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। পার্কটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় দর্শনার্থীরা আরও ভালোভাবে জানতে পারবে। এর আগে দুবাই কর্তৃপক্ষ এক অফিসিয়াল বার্তায় জানিয়েছিল, ২৯ মার্চ কোরআনিক পার্কটি চালু করা হবে। এ পার্কের অন্যতম বৈশিষ্ট্য হল কোরআনের বিভিন্ন অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে পার্কটি।...
পবিত্র শবে মেরাজ বুধবার

পবিত্র শবে মেরাজ বুধবার

Islam
বুধবার রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এ রাতে অলৌকিকভাবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে ফিরে আসেন। জিকির-আসকার, নফল নামাজ, দোয়ার মধ্য দিয়ে শবে মেরাজের রাত অতিবাহিত করেন মুসলমানরা। হাদিস ও সাহাবিদের বর্ণনা অনুযায়ী, মেরাজের রাতে ফেরেশতা জিবরাইল (আ.) রাসুল (সা.) নিয়ে কাবা শরিফের হাতিমে যান। জমজমের পানিতে অজুর পর বোরাক নামক বাহনে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেন। এরপর প্রথম আকাশে পৌঁছান মহানবী (সা.)। সেখানে হজরত আদম (আ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে সাত আকাশ পর্যন্ত প্রতিটি স্তরে সাক্ষাৎ করেন হজরত ঈসা (আ.), হজরত ইয়াহইয়া (আ.), হজরত ইদ্রিস (আ.), হজরত হারুন (আ.), হজরত মুসা (আ.) এবং হজরত ইব্রাহিম (আ.)-এর সঙ্গে। সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহায় গমন করেন মহানবী (সা.)। সেখান থেকে আরশে আজিম যান।...
আগুন নিয়ে বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী

আগুন নিয়ে বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী

Cover Story, Islam
মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই। নির্ধারিত সময়েই সবার মৃত্যু হবে—এটা মহান আল্লাহর বিধান। মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্বলক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার, মহান আল্লাহর কাছে তাওবা করার সুযোগ পাওয়া যায়। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না। মহানবী (সা.) আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আনাস ইবনে মালেক (রা.) নবী করিম (সা.) থেকে বর্ণনা করেছেন, ‘নিশ্চয়ই কিয়ামতের আলামতসমূহের মধ্য থেকে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৭৯১২) আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হলো, অগ্নিকাণ্ডে বা অগ্ন্যুৎপাতে অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু। তবে স্মরণ রাখতে হবে যে ইসলাম এ ধরনের মৃতদের শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। কিয়ামতের আগে অগ্ন্যুৎপাত বেড়ে যাওয়া সম্পর্কে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামত কায়েম হ...
আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে যেভাবে

আপনার প্রতিটি মুহূর্ত ইবাদতে পরিণত হবে যেভাবে

Cover Story, Islam
ইবাদত করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তায়ালা বান্দাকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহর নামে যত ভালো কাজ করা হয় তার সবই ইবাদত হিসেবে পরিগণিত। এ ইবাদত বা উপাসনা দু’টি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রথমটি : ইবাদতের প্রতি থাকতে হবে পরম ভালোবাসা। দ্বিতীয়টি : আল্লাহর প্রতি পরম শ্রদ্ধায় নিজেকে বিলীন করে দেয়া। ইবাদতের প্রতি ভালোবাসা মানুষের আগ্রহ বাড়ায় আর শ্রদ্ধা ভয়-ভীতির মাধ্যমে ইবাদাতে নিজেকে বিলীন করে দেয়া যায়। আর ইসলামের পরিভাষায় এটি হলো ইহসান। সুতরাং ইহসান অবলম্বন করেই মানুষকে ইবাদত করতে হবে। কেননা ইহসানের মাধ্যমেই মানুষ তার প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করতে সক্ষম হয়। সার্বক্ষণিক যে মনোভাব পোষণ করবে : মানুষ সব সময় এমন মনোভাব পোষণ করবে, যেন সে তাঁকে (আল্লাহকে) দেখছে। বান্দা যখনই আল্লাহকে দেখছে ভেবে যে কোনো কাজে সময় অতিবাহিত করবে তখন তার প্রতিটি মুহূর্তই ইবাদতে পরিণত হবে। কোনো ...
হারাম মাল ভোগকারীর ইবাদত প্রত্যাখাত

হারাম মাল ভোগকারীর ইবাদত প্রত্যাখাত

Islam
ইবাদত কবুল হওয়ার প্রথম ও প্রধান শর্ত হলো হালাল খাদ্য। হারাম মালের একমাত্র উপযুক্ত হচ্ছে ফকির-মিসকিন। দুআ-নামাজ কিছুই কবুল হবে না। এমনকি যদি সেই সম্পদ থেকে দান-সদকা করে তাও কবুল হবে না। আল্লাহ পাকের বিশেষ রহমত থেকেও সে বঞ্চিত থাকবে। এক হাদীসে এসেছে, যে ব্যক্তি অন্যায় পথে মাল কামাই করে এবং সেই মাল থেকে সদকা করে, তার সেই সদকা কবুল হয় না, সেই মাল থেকে নিজের প্রয়োজনে খরচ করলে তাতে বরকত হয় না, যদি সেই সম্পদ রেখে সে মারা যায়, তবে তার জন্য তা জাহান্নামের পরোয়ানা হয়ে যায়। তোমরা নিশ্চিতভাবে জেনে নাও, আল্লাহ তাআলা অন্যায়কে অন্যায় দ্বারা (অর্থাৎ হারাম মালের সাদাকা দ্বারা গুনাহ) মাফ করেন না, যেমন একটি অশুচি অপর অশুচিকে পবিত্র করতে পারে না। বরং আল্লাহ তাআলা নেকআমলের বদলে বদআমল মিটিয়ে থাকেন। (মুসনাদে আহমদ, হাদীস নং ৩৬৭২) একটি দীর্ঘ হাদীসে নবীজী ইরশাদ করেন, হে লোক সকল! আল্লাহ তাআলা নিজে পাক ও পবি...
হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত

হাদিসে বর্ণিত সূরা ফাতিহার ফজিলত

Islam
সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে কয়েকটি তুলে ধরা হলো: উবাই ইবনু কা’ব (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ উম্মুল কুরআনের মত তাওরাত ও ইনজিলে কিছু নাজিল করেননি। এটিকেই বলা হয়, ‘আস-সাবউল মাছানী’ (বারবার পঠিত সাতটি আয়াত), যাকে আমার ও আমার বান্দার মধ্যে বণ্টন করা হয়েছে। আর আমার বান্দার জন্য তাই রয়েছে, সে যা চাইবে’। (নাসায়ী শরীফ : ৩১৯) আবু হুরায়রা (রা.) বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, তোমরা সূরা ফাতিহা পড়ো। কোন বান্দা যখন বলে, ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন’ তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে ‘আর-রহমা-নির রহীম’ তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে ‘মালিকি ইয়াউমিদ্দী’। আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছেন। বান্দা যখন বলে, ‘ইয়্যাকানা’বুদু ওয়া ইয়্যা কানাস্তাইন’। আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও...

তাশাহুদ পড়ার সময় আঙুল উঠানামা করা মুস্তাহাব , এ নিয়ে বাড়াবাড়ি করা অনুচিত

Islam
আত্তাহিয়্যাতু পড়ার সময় আমরা যে শাহাদাত আঙুল উত্তোলন করি। দেখা যায় যে কিছু কিছু লোক উত্তোলন করে ছেড়ে দেয়, কিছু কিছু লোক আঙুলটাকে আস্তে আস্তে উপরে নিচে নাড়াতে থাকে, আবার কিছু লোক আঙুলটাকে সোজা করে উঠিয়ে আঙুলের দিকে তাকিয়ে থাকে। বলে রাসুলের (সা.) নির্দেশ আঙুলের দিকে তাকিয়ে থাকা। আসলে সঠিক কোনটি? উত্তর হচ্ছে : এ ক্ষেত্রে সহিহ পদ্ধতি হচ্ছে, হাদিস দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে, নবী (সা.) শাহাদাত আঙুল দিয়ে তাওহিদের ইশারা করতেন, তিনি শাহাদাত আঙুলটাকে নাড়াতেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন তখন রাসুল (সা.) ইশারা করতেন। সুতরাং এটা পুরা সময়টাই ইশারা করার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যদি কেউ এভাবে ইশারা করতে চান, তাহলে করতে পারেন। তবে এগুলো মুস্তাহাব বিষয়, এ নিয়ে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। আত্তাহিয়্যাতু পড়ার শেষের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা রাসূল সাঃ থেকে প্রমাণিত। তাই এ আমল...