স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। আধুনিক ক্যাম্পাস, উন্নত গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদের জন্য ইউসিডি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচি...








