মেয়ে ইভ টিজিং-এর শিকার , ছেলের বাবা যা করলো
কিশোরী মেয়েটি প্রতিদিন স্কুলে যায়। কিন্তু একদিন তার খুব মন খারাপ। তার মন খারাপের কারণ জানতে চায় তার বাবা। কিন্তু মেয়েটি মুখ ফুটে কিছুই বলে না। সে আগের মতো স্কুলেও যেতে চায় না। আবার গেলেও পথে ভয়ে ভয়ে থাকে।
পথে মেয়েটিকে এক বখাটে উত্যক্ত করতে শুরু করার পর থেকেই এমনটা হয়।
ছেলেটি মেয়েটিকে এও বলে, বাসার কাউকে কিছু জানালে তোর অনেক বড় ক্ষতি করবো। এটা শুনে মেয়েটি ভয় পেয়ে যায়। সে বাসার কাউকে কিছু বলতে পারে না।
একদিন উত্যাক্ত করার পর মেয়েটি কাদতে কাদতে বাসায় আসে।
বাবা জানতে চান, কী হয়েছে তোর। মা বল। আমাকে খুলে বল।
মেয়েটির মনে পড়ে ওই বখাটের হুমকির কথা—কাউকে কিচ্ছু বলবি না!
মেয়েটি স্কুলে যাবে না ঠিক করে। সে তার ব্যাগ গুছিয়ে টেবিলেই রেখে দেয়।
বাবা এসে বলে, তুই আমাকে সব খুলে বল। স্কুলে কোনো সমস্যা? কেউ কিছু বলে?
মেয়েটি মাথা নেড়ে বলে, না বাবা এমন কিছু না।
মেয়েটির বাবা আবার জানতে...












