Tech news Archives - Page 8 of 13 - Mati News
Wednesday, February 25

Tech news

জীবনের উৎস খুঁজতে মহাকাশে বোমা মারল জাপান

জীবনের উৎস খুঁজতে মহাকাশে বোমা মারল জাপান

Cover Story, Tech news
মহাকাশে সৌরজগতের একটি আদি গ্রহাণুতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে জাপান। গ্রহাণুটির পৃষ্ঠের গর্ত লক্ষ্য করে শুক্রবার একটি ‘বিস্ফোরক যন্ত্র’ ছোড়া হয়। সৌরজগৎ ব্যবস্থা কীভাবে বিবর্বিত হচ্ছে এবং সেই সঙ্গে পৃথিবী গ্রহে জীবনের উৎস সম্পর্কে ধারণা পেতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও জাপানিজ স্পেস এজেন্সির মহাকাশযান হায়াবুসা-২ মিশনটি পরিচালনা করেছে। এএফপি জানায়, এবারের মিশনের লক্ষ্য হল মহাকাশের ওই গ্রহাণুর ভূ-অভ্যন্তরের অবস্থা সম্পর্কে গবেষণার জন্য এর পৃষ্ঠের উপর একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করা। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ অভিযান শুরু হয়। গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৪ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। জাপান মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা বলছে, জাপান সময় শুক্রবার ১টার দিকে ২০ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিয়ুগুর দিকে এগিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী মহাকাশ অনুসন্ধ...
মহাকাশে রোবট ‘মৌমাছি’ পাঠাচ্ছে নাসা

মহাকাশে রোবট ‘মৌমাছি’ পাঠাচ্ছে নাসা

Cover Story, Tech news
মহাকাশে রোবট 'মৌমাছি' পাঠাচ্ছে নাসা   আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিনটি রোবট মৌমাছি পাঠাতে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলবার সংস্থাটির এক ব্লগ পোস্টে বলা হয়, নভোচারীদের গবেষণায় সহায়তা করার পাশাপাশি, রক্ষণাবেক্ষণ এবং মজুদ পর্যবেক্ষণের কাজ করবে অ্যাস্ট্রোবি নামের এ রোবট। প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে তৈরি করা হয়েছে আস্ট্রোবি। চলাচলের জন্য পাখা ব্যবহার করে রোবটটি এবং যে কোনো অক্ষ বরাবর ঘুরতে পারে। কাজ করার জন্য অ্যাস্ট্রোবির রয়েছে একটি রোবোটিক বাহু। নেভিগেশনের জন্য ক্যামেরা এবং অন্যান্য সেন্সর ব্যবহার করা হয়েছে এতে। ব্যাটারিচালিত এই উডুক্কু রোবটগুলোর চার্জ ফুরালে তা স্বয়ংক্রিয়ভাবে একটি পাওয়ার স্টেশন থেকে চার্জ নেবে বলে প্রতিবেদনে উলে্লখ করা হয়েছে। নাস...
বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত

বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত

Cover Story, Tech news
বিশ্বের প্রথম স্যামসাং ইলেক্ট্রনিকস গ্যালাক্সি এস ১০ ফাইভ জি ফোন অবমুক্ত করেছে। আজ শুক্রবার কোরিয়ায় স্যামসাংয়ের অত্যাধুনিক মডেলের এই স্মার্টফোনটির যাত্রা শুরু করেছে, যাতে রয়েছে ফাইভ জি'র প্রযুক্তিগত সুবিধা। এটাই বিশ্বের প্রথম ফাইভ জি স্মার্টফোন। বিশ্বের প্রথম ৫জি গ্যালাক্সি এস ১০ দক্ষিণ কোরিয়ার বাজারে অবমুক্ত একই সাথে বিশ্বের প্রথম দেশ হিসেবে বুধবার ফাইভ-জি সেবা চালু করে দক্ষিণ কোরিয়া। স্যামসাংয়ের নতুন ফাইভ-জি হ্যান্ডসেট গ্যালাক্সি এস-১০ এর মাধ্যমে সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে আজ শুক্রবার। চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফাইভ-জি নিয়ে প্রতিযোগিতায় নেমেছে স্মার্টফোন তৈরিতে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়া। ফাইভ-জিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশটি। অর্থনৈতিক প্রবৃদ্ধি হঠাৎ ধীর হয়ে পড়া কোরিয়া ফাইভ-জির মাধ্যমে সংকট কাটিয়ে উঠবে বলে আশা করছে। দক্ষিণ কোরিয়ার তিন ...
অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান

অভিনয় ছেড়ে দেওয়া ময়ূরী এখন গুগলপ্রধান

Cover Story, Entertainment, Tech news
ভারতের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ময়ূরী কঙ্গো। নাম শুনে চিনতে না পারলেও তার ছবির গান শুনে তাকে নিশ্চয়ই চিনতে পারবেন। ১৯৯৬ সালে ‘পাপা কেহতে হ্যায়’ ছবির ‘ঘর সে নিকালতে হি’ গানের দৃশ্যায়নে নজর কেড়েছিলেন ময়ূরী। কিন্তু হুট করে ২০০০ সালের পর অভিনয় ছেড়ে দেন তিনি। সম্প্রতি আবার ভারতে ফিরেছেন ময়ূরী। তবে অভিনেত্রী হিসেবে নয়, ভারতের গুগল ইন্ডাস্ট্রির প্রধান হিসেবে। প্রাক্তন এই অভিনেত্রী অজয় দেবগণ, ববি দেওল, আরশাদ ওয়ারসির মতো বহু অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। অভিনয় ছেড়ে দেওয়ার পর অবশ্য আরো বেশ কিছু কোম্পানিতে চাকরি করেছেন ময়ূরী। পারফরমিক্স নামে একটি কম্পানিতে ডিরেক্টর, ডিজিটাসের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে এবং মিডিয়া ও জেনিথ কোম্পানিতে কাজ করেছেন ময়ূরী। ময়ূরীর প্রথম ছবি ‘নাসিম’ মুক্তি পায় ১৯৯৫ সালে। ওই বছরই জাতীয় পুরস্কার পায় ছবিটি। এছাড়া বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। সেগুল...
রাস্তায় চলবে সাইকেল, কমবে বায়ু দূষণ

রাস্তায় চলবে সাইকেল, কমবে বায়ু দূষণ

Cover Story, Health and Lifestyle, Tech news
বিশ্বব্যাপী বায়ু দূষণ বা বাতাসে দূষণের পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই দূষণ। বিশেষ করে শহরগুলোতে বায়ু দূষণ মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে হুমকিতে পড়েছে মানবজীবনও। তবে এই সমস্যা এবার রুখে দিতে পারবে বাইসাইকেল। শুনে একটু খটকা লাগলেও এটাই সত্যি। ধরুন, আপনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এবং এতে এমন একটি যন্ত্র লাগানো রয়েছে, যার ফলে দূষণ মুক্ত বাতাস এসে পড়ছে আপনার মুখে। সেই বাতাস থেকে আপনি নিঃশ্বাস নিচ্ছেন বুক ভরে। এমনই এক ধরনের যন্ত্রযুক্ত বাইসাইকেল আবিষ্কার করেছে ভিয়েতনামের একদল শিক্ষার্থী। এই সাইকেল বায়ু পরিশোধন করতে পারে। বিবিসি মনিটরিং এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যেভাবে তৈরি হলো এই বাইসাইকেল- ভিয়েতনামের দ্য লাত শহরে মেধাবীদের জন্য বিশেষ একটি স্কুলের নাম থাং লং গিফটেড হাই স্কুল। সেই স্কুলের শিক্ষার্থী তিন বন্ধু ছয় মাস ধরে পরীক...
ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

ফোর্বসের তরুণ উদ্যোক্তার তালিকায় দুই বাংলাদেশি

Cover Story, Tech news
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এশিয়ার অনূর্ধ্ব-৩০ তরুণ সামাজিক উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ। রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’ এর সহ-প্রতিষ্ঠাতা হুসেইন ইলিয়াস এবং ‘হ্যাপিনেজ চ্যালেঞ্জ’ শীর্ষক কার্টুন এঁকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া কার্টুনিস্ট আবদুল্লাহ আল মোরশেদ মিশু এ তালিকায় স্থান পেয়েছেন। হুসেইন ইলিয়াস কনজুমার টেকনোলজি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন এবং মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাজিং ক্যাটাগরিতে স্থান পেয়েছেন আবদুল্লাহ আল মোরশেদ মিশু। সমাজে অবদান রাখায় ফোর্বস ২০১৯ সালে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০০ জন তরুণের একটি তালিকা প্রকাশ করেছে। ১০ ক্যাটাগরিতে ৩০০ জনকে স্থান দেয়া হয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৩টি দেশ থেকে কয়েক হাজার তরুণের মধ্যে সেরা ৩০০ জন এই তালিকায় স্থান পান। এবারের তালিকায় সবচেয়ে বেশি স্থান দখল করে আছে চীনে...
সস্তায় ‘নিরাপদ’ পরকীয়ার সুযোগ দিচ্ছে এই অ্যাপ!

সস্তায় ‘নিরাপদ’ পরকীয়ার সুযোগ দিচ্ছে এই অ্যাপ!

Cover Story, Health and Lifestyle, Tech news
সম্প্রতি একটি সমীক্ষায় জানা যায়, পরকীয়া সম্পর্ক নাকি মহিলারাই বেশি উপভোগ করেন! সমীক্ষা যা-ই বলুক না কেন, এ বিষয়ে বিতর্কের অবকাশ রয়েছেই। তবে এ কথা হয়তো অনেকেই এক কথায় মানবেন যে, সাধারণ প্রেমের গল্পের চেয়ে পরকীয়ার ‘মশলাদার’ গল্প অনেক বেশি মুখরোচক... অনেক বেশি আকর্ষণীয়! একই কারণে পরকীয়া সম্পর্কের প্রতি ঝোঁকটাও অনেক বেশি। ইচ্ছে থাকলেও বিপদে পড়ার ভয়ে বা প্রতারিত হওয়ার আশঙ্কায় পরকীয়া সম্পর্কের ধারে-কাছেও ঘেঁষেন না। তবে এ বার বিবাহিত জীবনের ‘এক ঘেয়েমি’ কাটাতে সস্তায় নিরাপদ সুযোগ দিচ্ছে একটি ডেটিং অ্যাপ। আর সেই সুযোগ নিচ্ছেন ভারতের প্রায় দেড় লক্ষ মহিলা! অ্যাপের নাম ‘গ্লিডেন’ (Gleeden)। এটি ফ্রান্সের একটি জনপ্রিয় ডেটিং কমিউনিটি প্ল্যাটফর্ম। বর্তমানে ভারতেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এই অ্যাপ। ‘গ্লিডেন’-এর মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট সোলেনে পাইল্লেত জানান, এই অ্যাপের মোট মহিলা গ্রাহকের সংখ্যা ৪ কোটি...
লাইভ স্ট্রিমিং ফেইসবুক করতে পারবে না সবাই : শেরিল স্যান্ডবার্গ

লাইভ স্ট্রিমিং ফেইসবুক করতে পারবে না সবাই : শেরিল স্যান্ডবার্গ

Cover Story, Tech news
নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৫৯ জন নিহত হওয়ার ঘটনায় লাইভ স্ট্রিমিং নীতিমালায় পরিবর্তন আনছে ফেইসবুক। কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ইনস্টাগ্রাম ব্লগে লিখেছেন, আর কী কী করা উচিত সে সম্পর্কে সবার মতামত নিয়েছি এবং তাদের দাবি সঠিক বলে মনে করছি। কে লাইভে আসতে পারবে আর কে পারবে না তা বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরও জানান, সহিংস ভিডিওগুলোর এডিটেড সংস্করণগুলোর প্রচার দ্রুত ঠেকানোর জন্য গবেষণা প্রয়োজন। তাই গবেষণায় বিনিয়োগের পরিমাণ বাড়ানো হয়েছে। শেরিল আরও জানান, আসল ভিডিও লাইভ করা হলেও এটি ছড়ায় মূলত বার বার শেয়ার করার মাধ্যমে। ফলে ভিডিওগুলো ব্লক করা কঠিন হয় যায়। ক্রাইস্টচার্চ হামলার ১৭ মিনিটের ভিডিওর খন্ডিত অংশগুলো দিয়ে আরও ৯০০ ভিডিও প্রচার করা হয়। সেগুলো খুঁজে পেতে যথেষ্ঠ বেগ পেতে হয়েছে। হামলা চালানোর সময় লাইভ করার ঘটনা প্রথম ঘটে আজ থেকে দুই বছর আগে। ২০১৬ সালে স্ট্রি...
আপনার ফোন ট্যাপ হচ্ছে না তো? নিজেই কী ভাবে বুঝবেন

আপনার ফোন ট্যাপ হচ্ছে না তো? নিজেই কী ভাবে বুঝবেন

Cover Story, Tech news
ফোন ট্যাপ। বিষয়টি আজকের দিনে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। ফোন ট্যাপ করে হ্যাকাররা অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। ফলে ব্যবহারকারী হিসেবে যে কোনও সময় বিপদে পড়তে পারেন আপনিও। কী ভাবে বুঝবেন আপনার ফোন ট্যাপ হচ্ছে? আপনি কারও সঙ্গে ফোনে কথা বলছেন। কিন্তু, মাঝে মধ্যেই সন্দেহজনক শব্দ শুনতে পাচ্ছেন ফোনের অন্য প্রান্ত থেকে। বিষয়টি কখনই হালকা ভাবে নেবেন না। এমন হলে ফোন ট্যাপ হওয়ার আশঙ্কা থাকে। মোবাইলের ব্যাটারি ঠিকঠাক কাজ করছিল। কিন্তু, হঠাৎ খেয়াল করলেন, যতই চার্জ দিন না কেন, বেশি ক্ষণ চার্জ থাকছে না। তৎক্ষণাৎ বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন। ফোন বন্ধ করার সময় কোনও সমস্যা হচ্ছে না তো? ফোন বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। বিষয়টি বেশ সন্দেহজনক। এরকম হলে সাবধান হন। আপনার ফোন হ্যাক হতে পারে। আপনি কি কোনও সন্দেহজনক এসএমএস পাচ্ছেন? বা আপনার ফোন মাঝে ...
সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন!

সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন!

Cover Story, Tech news
সবচেয়ে ছোট মিউজিয়াম এটাই! আয়তন জানলে চমকে যাবেন! আপনার এলাকায় কি এখনও কোনও টেলিফোন বুথ আছে? নেই তো! থাকবে কী করে, এখন তো সকলের হাতে হাতে মোবাইল ফোন বা স্মার্টফোন। ই-মেল, হোয়াটস্যাপের দৌলতে শতাব্দী প্রাচীন টেলিগ্রাম পরিষেবাও এখন ‘ইতিহাস’! লাল রঙের গোলাকার থামের মতো দেখতে চিঠি ফেলার বাক্সগুলিও এখন আর তেমন একটা চোখে পড়ে না। তাই প্রায় সাড়ে ৬ ফুট লম্বা আর আড়াই ফুট চওড়া কাচ আর কাঠে ঘেরা বাক্সগুলিও (টেলিফোন বুথ) এখন আর দেখা যায় না। শুধু ভারতেই নয়, মোবাইল বা স্মার্টফোনের যুগে এমন ৪৩টি ‘অকেজো’ টেলিফোন বুথ বাতিল করে দেয় ব্রিটিশ টেলিকমিউনিকেশন। তবে সৌভাগ্যবসত বাতিল বলে জঞ্জালে ফেলে দেওয়া হয়নি এই ‘অকেজো’ টেলিফোন বুথগুলিকে। কারণ, এগুলিকে বাঁচাতে উদ্যোগী হয় ‘ওয়ারলে কমিউনিটি অ্যাসোশিয়েশন’ নামের একটি সংস্থা। ২০০৮ সালে এই সংস্থার পথ চলা শুরু হয়। বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে স্থানীয় ঐতিহ্য বা বিশে...
বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন

Cover Story, Tech news
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ আমেরিকার পাশাপাশি এশিয়ার দেশগুলোর ব্যবহারকারীরা ফেসবুক ও ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার ও ফাইল আপলোডের সময় সমস্যার মুখোমুখি হচ্ছেন। ফেসবুক ছাড়াও ছবি শেয়ারের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যায় পড়েছেন অনেক ব্যবহারকারী। এই সেবাটিও ফেসবুকের মালিকানাধীন। ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেওয়ার পরেই মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘হ্যাশ ট্যাগ ফেসবুকডাউন’ ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে এসেছে। ফেসবুকের সেবা বিঘ্নিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ওয়েবসাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনিডটেক্টর ডট কম। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সমস্যার বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত সমস্যাটির সমাধানে কাজ করছি।’ উল্লেখ্য, বার্তা আদান-প্রদানে ব্যবহৃত ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপে ক...
এই ৮টি শব্দ ভুলেও সার্চ করবেন না গুগলে !

এই ৮টি শব্দ ভুলেও সার্চ করবেন না গুগলে !

Cover Story, Tech news
ডিমের খোসা ছাড়ানো থেকে শার্টে টাই বাঁধা। এলাকার ঠিকানা খোঁজা থেকে শুরু করে গর্ভবতী হওয়ার পদ্ধতি জানা। সবকিছুতেই গুগল সার্চ করা অধুনা নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু, গুগল আমাদের যা জানায়…সবই কি সত্যি? এই নিয়ে বিতর্ক অস্বাভাবিক নয়। তবে গুগল আমাদের এমন অনেক কিছুই জানায়, যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি। এমনই ৮টি শব্দ যা ভুলেও গুগলে সার্চ করবেন না! যা সার্চ না করলেই আপনার জন্য ভালো! ১: শব্দ : ফর্নিয়ের (Fournier) বিষয় : এই শব্দ দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট মেলে। একটি বাস্টেকবল খেলোয়াড়ের জীবন। অন্যটি ফর্নেয়ের গ্যাংগ্রেন (Fournier Gangrene)। যা অঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষ্মণ। কেন সার্চ নয় : দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয়। প্রস্তুতি ছাড়া ওই ছবি দেখলে সমস্যা হতেই পারে। ২: শব্দ : দ্য গ্যাগ রিফ্লেক্স (The Gag reflex) বিষয় : অর্থাৎ মৃত্যু এড়াতে শেষ মুহূর...
কীভাবে বোঝা যাবে ফেসবুকে কে আপনাকে ব্লক করেছে ?

কীভাবে বোঝা যাবে ফেসবুকে কে আপনাকে ব্লক করেছে ?

Cover Story, Tech news
বর্তমান যুগ প্রযুক্তির। আর এই প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বে বেড়েই চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো, বলতে গেলে ফেসবুকের আধিপত্য। সেখানে নতুন বন্ধু বানানো, তাদের সঙ্গে গল্পগুজব, দিনের ঘটে যাওয়া মুহূর্তগুলো প্রকাশ করে দিনের অনেকটা সময়ই কেটে যায়। আবার অনেক সময় ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড ও ব্লক মন খারাপের কারণও হয়। ফেসবুকে কে আনফ্রেন্ড বা ব্লক করল তা অনেকেরই জানতে ইচ্ছা করে। কিন্তু কীভাবে বোঝা যাবে কে আপনাকে ব্লক করেছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।আপনাকে ব্লককারীকে খুঁজতে প্রথমে ফেসবুকের সার্চ বারে যেতে হবে এবং যাকে সন্দেহ করছেন তার নাম লিখে খুঁজতে হবে। যদি খুঁজে না পান তাহলে নিশ্চিত থাকুন তিনি আপনাকে ব্লক করেছেন বা তার অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে।কারণ, কেউ আপনাকে ফেসবুক থেকে ব্লক করে বা তার অ্যাকাউন্ট ডিলিট করে তখন আপনি তার প্রোফাইল দেখতে পা...
হ্যাকারের হাত থেকে অ্যাকাউন্ট বাঁচাতে চান? মেনে চলুন এ সব

হ্যাকারের হাত থেকে অ্যাকাউন্ট বাঁচাতে চান? মেনে চলুন এ সব

Cover Story, Tech news
প্রযুক্তির উন্নতি যেমন আধুনিক জীবনযাত্রাকে অনেকটা সহজ করেছে, তেমনই এর হাত ধরে ঝুঁকিও উপরি পাওনা হয়ছে আমাদের। কেনাকাটা, টিকিট কাটা, বিল দেওয়াথেকে কাউকে টাকা পাঠানো— কোনওটার জন্যই আর বাড়ির বাইরে বেরনোর প্রয়োজন পড়ে না। প্রয়োজনীয় প্রযুক্তির জ্ঞানটুকু থাকলে এ কেবল কয়েকটা ক্লিকের খেলা! দরকারি সব কিছুই মোবাইল বা কম্পিউটারের ক্লিকে সেরে ফেলা যায় বলেই হয়তো আমরাও এ সব ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর হয়ে পড়ি। উপকারে আসবে এমন প্রযুক্তির শরণ নেওয়া অন্যায় নয় মোটেও, কিন্তু হাল আমলে দেদার সাইবার ক্রাইমের বাড়বাড়ন্তের কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে শুরু করে অবৈধ ভাবে কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার জালিয়াতি কোনওটাই বাদ পড়ছে না। এর প্রভাবে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অনেকেই।  তা বলে কি প্রযুক্তির সাহায্য নেবেন না? তা কেন? বরং কিছু বিষয় মাথায় রাখলেই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন সহজেই। এমনিতে ইন...
অ্যান্টার্কটিকার বরফ গলে ফের হবে মহাপ্লাবন! হুঁশিয়ারি বিজ্ঞানীদের

অ্যান্টার্কটিকার বরফ গলে ফের হবে মহাপ্লাবন! হুঁশিয়ারি বিজ্ঞানীদের

Cover Story, Tech news
পৃথিবীর সবক’টি মহাসাগরের জলস্তর ৩০ ফুটেরও বেশি উঠে এসেছিল। ভূপৃষ্ঠের প্রায় পুরোটাই চলে গিয়েছিল জলের তলায়। অ্যান্টার্কটিকার বরফের বিশাল বিশাল চাঙর গলে যাওয়ায়। খুব একটা দূর অতীতের ঘটনা নয়। মাত্র সওয়া এক লক্ষ বছর আগেকার কথা। ঠিক তেমনটাই ঘটতে চলেছে আবার। কুমেরুর বরফের চাঙরগুলি খুব দ্রুত গলে যাচ্ছে বলে। আর এ বার সেই মহাসাগরগুলির জলস্তর উঠে আসবে কম করে ৭০/৮০ ফুট! মানে, প্রায় ৬/৭ তলা বাড়ির সমান! তফাতটা শুধু একটা জায়গায়। তখন কুমেরুর বরফের বিশাল বিশাল চাঙরগুলি গলে যাওয়ার পিছনে মানবসভ্যতার কোনও হাত ছিল না। তা ছিল একেবারেই প্রাকৃতিক ঘটনা। আর এ বার সেই ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে আমাদের জন্যই। উষ্ণায়নের দৌলতে। যে ঘটনা আগামী ১০ বা ৫০ বছরের মধ্যে ঘটতে পারে। ৫০০/৭০০ বছরের (সঠিক হিসেবে, ৪৭৫ বছর) মধ্যে সেই পৃথিবীকে ডুবিয়ে দেওয়ার মতো মহাপ্লাবনের আশঙ্কা অন্তত ৭০ শতাংশ। ওরেগন স্টেট ইউনিভার্সিট...