চীন ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং এবং ব্রিটেনের অর্থমন্ত্রী জন হিলির মধ্যে ভিডিও কলে এ আলোচনা হয়।
চীনের পক্ষ থেকে চীন-ব্রিটেন অর্থনৈতিক ও আর্থিক সংলাপের নেতৃত্ব দেওয়া হ্য লিফেং বলেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে যৌথভাবে কাজ করা উচিত। পাশাপাশি, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো, একে অপরের মৌলিক স্বার্থের প্রতি শ্রদ্ধা জানানো এবং পারস্পরিক সুবিধা ও উভয়ের জন্য কল্যাণকর ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অন্যদিকে, ব্রিটেনের পক্ষ থেকে সংলাপের নেতৃত্ব দেওয়া জন হিলি বলেন, অর্থনৈতিক ও আর্থিক ক্ষেত্রে চীনের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং দুই দেশের সম্পর্কের ধারাবাহিক উন্নয়ন এগিয়ে নিতে ব্রিটেন আগ্রহী।
সূত্র: সিএমজি

















