উসকানি বন্ধ করুন, ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা - Mati News
Friday, August 14

উসকানি বন্ধ করুন, ফিলিপাইনকে চীনের সতর্কবার্তা

চীনের রেন’আই চিয়াওয়ের কাছে অনুপ্রবেশ, উসকানি ও ভিত্তিহীন প্রচারণা অবিলম্বে বন্ধে ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চায়না কোস্ট গার্ড-সিসিজি।

বিবৃতিতে সিসিজি জানিয়েছে যে, ‘অবৈধভাবে নোঙর করে রাখা ফিলিপাইনের জাহাজ এলটি-৫৭ থেকে আসা সদস্যরা চীনের একটি ছোট টহল নৌযানকে আগ্রাসীভাবে হয়রানি করে। সকাল ৯টার দিকে নিয়মিত টহলরত চীনা কোস্ট গার্ডের নৌযানটির দিকে ফিলিপাইনের দুটি রাবারের নৌকা বিপজ্জনকভাবে দ্রুত এগিয়ে আসে এবং সতর্ক করা সত্ত্বেও বিপজ্জনকভাবে নৌযানটিকে ধাক্কা দেয়।’

এ সময় ফিলিপাইনের সদস্যরা চীনা আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বৈঠা, লাঠি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে ইচ্ছাকৃতভাবে আঘাত করে বলেও জানায় সিসিজি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চীনা কোস্ট গার্ড মৌখিক সতর্কতা, নৌযান পরিচালনা এবং পাল্টা ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সংযম দেখিয়ে সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে, ঘটনার পর ফিলিপাইন তথ্য বিকৃত করে চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে বলেও অভিযোগ করেছে চায়না কোস্ট গার্ড।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *