কয়লা না পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রস্তাব চীনা গবেষকদের - Mati News
Tuesday, June 9

কয়লা না পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রস্তাব চীনা গবেষকদের

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী এক প্রযুক্তি প্রস্তাব করেছেন চীনের গবেষকরা, যা প্রায় শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করতে পারে।

চীনা প্রকৌশল একাডেমির বিশেষজ্ঞ ও শেনচেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ে হ্যপিংয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণা দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী এনার্জি রিভিউতে প্রকাশিত হয়েছে এ গবেষণার বিস্তারিত।

গবেষণায় ‘শূন্য-কার্বন দূষণ সরাসরি কয়লা জ্বালানি কোষ (জেডসি-ডিসিএফসি) ’ নামের একটি নতুন পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। প্রচলিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নতুন প্রযুক্তিতে কয়লার রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হবে, ফলে প্রচলিত দহন প্রক্রিয়া এড়ানো সম্ভব হবে।

প্রচলিত ‘ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল’—এর শক্তি রূপান্তর দক্ষতা ৪৫ শতাংশের মতো এবং প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে ৮০০ গ্রামের বেশি কার্বন ডাই–অক্সাইড নির্গমন ঘটে।

গবেষকদের মতে, অগভীর কয়লার মজুত কমে যাওয়ার প্রেক্ষাপটে গভীর ভূগর্ভস্থ কয়লা সম্পদ ব্যবহারে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উচ্চ-কার্বন নির্গমনকারী কয়লাকে তুলনামূলকভাবে পরিষ্কার জ্বালানির উৎসে রূপান্তর করা সম্ভব হতে পারে।

সূত্র: সিএমজি

ss https://img2.chinadaily.com.cn/images/202604/20/69e5ef56a310d68600fc00f3.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *