সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে
ফয়সল আবদুল্লাহ
চীনের সিয়োং’আন নিউ এরিয়ায় শিগগিরই চালু হচ্ছে স্যাটেলাইট স্মার্ট পণ্য উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র। জুনে চালু হওয়া এই কেন্দ্র এক টন পর্যন্ত ওজনের যোগাযোগ, ন্যাভিগেশন ও রিমোট সেন্সিং স্যাটেলাইটের সমন্বয়, সংযোজন ও উৎক্ষেপণ-পূর্ব পরীক্ষা একসঙ্গে করার সুযোগ দেবে। এতে স্যাটেলাইট তৈরির খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। এই কেন্দ্র বছরে প্রায় ৫০টি স্যাটেলাইট সংযোজন এবং ১০০টি স্যাটেলাইটের পরীক্ষা পরিচালনার সক্ষমতা রাখবে।
নতুন এই সুবিধার মাধ্যমে এক টন পর্যন্ত ওজনের স্যাটেলাইটের সমন্বিত সংযোজন ও উৎক্ষেপণের আগের যাবতীয় পরীক্ষা করা যাবে।
সিয়োং’আন সায়েন্স মহাকাশ তথ্য শিল্প বিভাগের পার্কের অপারেশন ব্যবস্থাপক ইয়াং চিনশুও জানান, ‘আমরা একই সঙ্গে ছয়টি স্যাটেলাইটের সংযোজন ও সমন্বয় কাজ পরিচালনা করতে পারি। আমাদের পরিকল্পিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫০টি স্যাটেলাইট। বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানগুলোকে এখ...













