গ্রীষ্মকালীন ভ্রমণ শুরু, শেনচেন বিমানবন্দরে যাত্রীতে পূর্ণ ফ্লাইট - Mati News
Thursday, July 2

গ্রীষ্মকালীন ভ্রমণ শুরু, শেনচেন বিমানবন্দরে যাত্রীতে পূর্ণ ফ্লাইট

চীনের অন্যতম গতিশীল শহর ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র শেনচেনে গ্রীষ্মকালীন বিমান ভ্রমণের মৌসুম শুরু হওয়ায় বুধবার থেকে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পারিবারিক ছুটি, শীতল আবহাওয়ার অঞ্চলে ভ্রমণ এবং বিদেশ সফরের চাহিদা বৃদ্ধির কারণে ৩১ আগস্ট পর্যন্ত চলবে ৬২ দিনের বার্ষিক গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম।

শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই চেক-ইন কাউন্টার ও প্রস্থান টার্মিনালে ছিল উপচেপড়া ভিড়। বেইজিং ও শাংহাইয়ের মতো বড় শহরে ব্যবসায়িক ফ্লাইট ব্যস্ত থাকলেও সবচেয়ে বেশি চাপ দেখা গেছে জনপ্রিয় পর্যটন গন্তব্যের ফ্লাইটগুলোতে। বিশেষ করে শেনচেন থেকে সিনচিয়াংয়ের উরুমছি এবং শানতোংয়ের ওয়েইহাইগামী ফ্লাইটে ৯৫ শতাংশের বেশি আসন পূর্ণ ছিল।

শুধু প্রস্থান নয়, আগমন টার্মিনালেও ছিল ভিড়। অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, এ গ্রীষ্মে শেনচেন, শাংহাই, ছেংতু, বেইজিং, উরুমছি ও সানিয়ার পাশাপাশি আরও অনেক স্থান অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যের তালিকায় রয়েছে।

থোংচেং ট্রাভেলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মকালীন মৌসুমে অভ্যন্তরীণ ফ্লাইটের গড় ভাড়া প্রায় ৯২৫ ইউয়ান (প্রায় ১৩৬ মার্কিন ডলার), যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি।

এদিকে, বুধবার থেকেই চীনের রেলপথেও গ্রীষ্মকালীন ব্যস্ততম ভ্রমণ মৌসুম শুরু হয়েছে। ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশটির রেল নেটওয়ার্কে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ১ লাখ যাত্রী ভ্রমণ করবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।

সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *