সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লেবাননে চীনা শান্তিরক্ষীদের পতাকা উত্তোলন - Mati News
Saturday, September 19

সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লেবাননে চীনা শান্তিরক্ষীদের পতাকা উত্তোলন

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী-ইউএনআইএফআইএল-এ নিয়োজিত ২৪তম চীনা শান্তিরক্ষী কন্টিনজেন্ট সোমবার আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে জাতিসংঘের সংগীত, লেবাননের জাতীয় সংগীত এবং চীনের জাতীয় সংগীত পর্যায়ক্রমে পরিবেশিত হয়। একইসঙ্গে জাতিসংঘের পতাকা, লেবাননের জাতীয় পতাকা এবং চীনের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় কর্মকর্তা ও শান্তিরক্ষীরা তাদের প্রতীকী নীল হেলমেট পরে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে অনুষ্ঠানে অংশ নেন।

পতাকা উত্তোলন শেষে শান্তিরক্ষীরা চীনের কমিউনিস্ট পার্টিতে যোগদানের শপথ নবায়ন করেন।

২৪তম চীনা শান্তিরক্ষী কন্টিনজেন্টে একটি বহুমুখী প্রকৌশল ইউনিট, একটি নির্মাণ প্রকৌশল ইউনিট এবং একটি চিকিৎসা ইউনিট রয়েছে।

মোতায়েনের পর থেকে কন্টিনজেন্টটি মাইন অপসারণ, অবকাঠামো নির্মাণ এবং চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশন পরিচালনা করে আসছে। স্থানীয় শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের জন্য তারা জাতিসংঘ ও স্থানীয় বাসিন্দাদের স্বীকৃতি অর্জন করেছে।

সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\000.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *