হংকংয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে চীনা নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ - Mati News
Tuesday, September 29

হংকংয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে চীনা নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ

জনসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনী এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশ নিচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) নৌবাহিনীর একটি বহর। বুধবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চানচিয়াং শহরের একটি সামরিক বন্দর থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করেছে বহরটি।

এ বহরে রয়েছে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার নাননিং (হাল নম্বর ১৬২) এবং গাইডেড-মিসাইল ফ্রিগেট হেংইয়াং (হাল নম্বর ৫৬৮)।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২ থেকে ৬ জুলাই পর্যন্ত হংকংয়ে অবস্থানকালে যুদ্ধজাহাজ দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এসময় জাহাজ পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আয়োজন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে নতুন যুগে চীনের জাতীয় প্রতিরক্ষা ও সামরিক আধুনিকায়নের অগ্রগতি তুলে ধরা হবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, নাননিং ও হেংইয়াং উভয় যুদ্ধজাহাজই এর আগে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক মিশনে অংশ নিয়েছে। তবে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে এই প্রথমবারের মতো জাহাজ দুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সিএমজি বাংলা

C:\Users\USER\Desktop\735150240_3306688969491678_7573030122589640196_n.jfif

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *