চীনের আধুনিকায়নে আইনসভাকে সক্রিয় ভূমিকার আহ্বান চাও ল্যচির - Mati News
Saturday, May 16

চীনের আধুনিকায়নে আইনসভাকে সক্রিয় ভূমিকার আহ্বান চাও ল্যচির

চীনের আধুনিকায়ন এগিয়ে নিতে আইনসভাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি।

দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ সফরকালে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুইচৌ সফরের সময় আইনপ্রণেতাদের কর্মস্থল, বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকা পরিদর্শন করেন।

সফরে তিনি গণকংগ্রেসের কাজ আরও উন্নত করার বিষয়ে মতামত নেন। পাশাপাশি কাউন্টি ও প্রাদেশিক পর্যায়ের আইনসভা পরিদর্শন করে গণকংগ্রেস নির্বাচন এবং বাজেট তদারকি সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ ছাড়া আইনপ্রণেতাদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে ‘পূর্ণ প্রক্রিয়ার জনগণের গণতন্ত্র’ কার্যকরভাবে বাস্তবায়নেও গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: সিএমজি

https://english.news.cn/20260516/7de680a8c7ad4f20a32509f92618dfd8/MQ4tAP3LCpevb4ei.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *