ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা - Mati News
Saturday, June 13

ব্যথা কেন রাতে বাড়ে জানালেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: অনেক মানুষের দীর্ঘস্থায়ী ব্যথা দিনে সহনীয় থাকলেও রাতে বেড়ে যায়। গবেষণায় চীনা বিজ্ঞানীরা দেখেছেন, ব্যথার তীব্রতার ওপর সরাসরি প্রভাব ফেলে আমাদের শরীরের জৈবিক ঘড়ি বা সারকাডিয়ান রিদম। এই ঘড়ির নিয়ন্ত্রণ কেন্দ্র হলো মস্তিষ্কের সুপ্রাকিয়াসমাটিক নিউক্লিয়াস বা এসসিএন অঞ্চল, যা আমাদের ঘুম, হরমোনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে।

গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নার গবেষক চাং চি। বিস্তারিত প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ।

গবেষণায় প্রথমবারের মতো মস্তিষ্কের এসসিএন থেকে মেরুদণ্ড পর্যন্ত একটি নির্দিষ্ট স্নায়ুপথ শনাক্ত করা হয়েছে। এই পথের মাধ্যমে মস্তিষ্ক দিনের বিভিন্ন সময়ে ব্যথার সংকেত নিয়ন্ত্রণ করে।

ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, দিনে তাদের বিশ্রামের সময় এসসিএন বেশি সক্রিয় থাকে এবং ওই সময় ব্যথার সংকেত বেড়ে যায়। আবার সক্রিয় সময় (রাতে)-এর কার্যকলাপ কমে যায়। তখন ব্যথা কিছুটা কম অনুভূত হয়। মানুষের ক্ষেত্রে এর উল্টোটা ঘটে বলে রাতে ব্যথা বেশি অনুভূত হয়।

গবেষকরা জানালেন, ভবিষ্যতে ব্যথার চিকিৎসায় শরীরের জৈবিক সময়কেও বিবেচনায় নেওয়া হলে ভালো ফল পাওয়া যেতে পারে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

https://english.news.cn/20240417/f1aa397a544046769bd22e62b54bb2e7/20240417f1aa397a544046769bd22e62b54bb2e7_XxjwshE007084_20240417_CBMFN0A001.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *