চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত - Mati News
Tuesday, September 1

চীনের নির্মিত তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত

চীনের সহায়তায় নির্মিত ঐতিহাসিক তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ের বাণিজ্যিক কার্যক্রম চালুর ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাম্বিয়ার রাজধানী লুসাকায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭০-এর দশকে চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রেলপথটি ১৯৭৬ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই এই রেলপথটি আফ্রিকার আঞ্চলিক বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোর হিসেবে ভূমিকা পালন করে আসছে।

বর্তমান সময়ে চীন, তানজানিয়া এবং জাম্বিয়া যৌথভাবে এই রেললাইনটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে তাজারার ব্যবস্থাপনা পরিচালক ব্রুনো চিং’আনদু বলেন, এই আধুনিকায়ন প্রকল্পটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, আফ্রিকার মুক্ত বাণিজ্য চুক্তির বাস্তবায়নে তাজারা একটি চমৎকার সহায়ক শক্তি। এই মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সফল হবে যখন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে; আর তাজারা সেই সুযোগটিই তৈরি করে দেবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *