চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতু পরিদর্শনে স্লোভাক প্রেসিডেন্ট, স্বচালিত গাড়িতে ভ্রমণ - Mati News
Monday, September 14

চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতু পরিদর্শনে স্লোভাক প্রেসিডেন্ট, স্বচালিত গাড়িতে ভ্রমণ

চীনে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান পাইতুর সদরদপ্তর পরিদর্শন করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে প্রেসিডেন্ট পেলেগ্রিনি ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত চীন সফর করেন।

বুধবার পাইতুর সদরদপ্তর পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানটির অ্যাপোলো গো স্বচালিত গাড়িতে ভ্রমণ করেন। এ অভিজ্ঞতা চমৎকার এবং অবিশ্বাস্য বলে মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার স্লোভাক প্রেসিডেন্ট বিশ্বের প্রথম এমবডিড ইন্টেলিজেন্স রোবট ৪এস স্টোর, রোবট মল-ও পরিদর্শন করেন। সেখানে তিনি চীনের সর্বাধুনিক রোবট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবন সম্পর্কে ধারণা নেন।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *