চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন - Mati News
Tuesday, July 21

চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর)-এ জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের একটি ধারাবাহিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একাধিক কর্মসূচির সূচনা হয়।

প্রতি বছর ১৫ এপ্রিল চীনের জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এবং কেন্দ্রীয় গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও-লিয়াজোঁ অফিস যৌথভাবে এ বছরের কর্মসূচির আয়োজন করে।

“উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়: ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন যাত্রা সুরক্ষিত করা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কার্যক্রমে রয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রদর্শনী এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন। প্রদর্শনীটি আগামী ১৫ মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে প্রবেশ ফ্রি রাখা হয়েছে।

অনুষ্ঠানে ম্যাকাও এসএআর-এর প্রধান নির্বাহী স্যাম হৌ ফাই বলেন, “এক দেশ, দুই ব্যবস্থা” নীতির মূল ভিত্তি হচ্ছে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করা, যা ম্যাকাওর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার জাতীয় নিরাপত্তা রক্ষায় আইনগত কাঠামো ও প্রয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং বিভিন্ন খাতে নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি করবে।

সূত্র: সিএমজি

E:\Desktop\Desktop\OYSHI\2026\April\16.04.2026\Screenshot 2026-04-16 094716.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *