চীনে ২৫ বছরে ম্যানগ্রোভ বেড়েছে ৪৪ শতাংশ - Mati News
Tuesday, July 28

চীনে ২৫ বছরে ম্যানগ্রোভ বেড়েছে ৪৪ শতাংশ

শুভ আনোয়ার

বিশ্বব্যাপী যখন ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের মুখে, তখন উল্টো চিত্র দেখা গেছে চীনে। ২০২০ সাল থেকে দেশটিতে প্রায় ২২ হাজার ৫০০ হেক্টর ম্যানগ্রোভ রোপণ ও পুনরুদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১১ হাজার ৬০০ হেক্টরই নতুন বনায়ন। বলা হচ্ছে, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মতো চীনেও বাড়ছে ম্যানগ্রোভ।

রোববার ইউনেস্কো ঘোষিত ‘আন্তর্জাতিক ম্যানগ্রোভ ব্যবস্থার সংরক্ষণ দিবস’ উপলক্ষে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন যৌথভাবে এই তথ্য প্রকাশ করে।

মন্ত্রণালয়ের ভূমি পরিবেশগত পুনরুদ্ধার বিভাগের কর্মকর্তা লিন ছুনইয়ান জানান, ২০২৫ সালের জাতীয় ভূমি ব্যবহার পরিবর্তন সমীক্ষায় দেখা গেছে চীনের ম্যানগ্রোভ এলাকা এখন ৩১ হাজার ৭০০ হেক্টরে উন্নীত হয়েছে। ২০০০ সালের শুরুর দিকের তুলনায় যা প্রায় ৪৪ শতাংশ বেশি। আয়তন বৃদ্ধির পাশাপাশি এই উপকূলীয় বনভূমির গুণগত মান, স্থিতিশীলতা এবং কার্বন শোষণের ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

চীনের মোট ম্যানগ্রোভ বনের ৯০ শতাংশেরও বেশি এখন দেশের ‘ইকোলজিক্যাল প্রটেকশন রেড লাইন’ বা পরিবেশগত সুরক্ষা লাল সীমার আওতায় সুরক্ষিত। সংবেদনশীল এলাকায় যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রমও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়াও, ২০২২ সালে কার্যকর হওয়া জলাভূমি সুরক্ষা আইন এবং চলতি বছরের সংশোধিত প্রকৃতি সংরক্ষণ সংক্রান্ত নিয়মাবলী ম্যানগ্রোভ সংরক্ষণের আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।

সূত্র: সিএমজি

China champions mangrove conservation efforts - Chinadaily.com.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *