চীন ও রাশিয়ার ভিসা ছাড়ের মেয়াদ বৃদ্ধি জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করবে: মুখপাত্র - Mati News
Friday, July 24

চীন ও রাশিয়ার ভিসা ছাড়ের মেয়াদ বৃদ্ধি জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করবে: মুখপাত্র

চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক ভিসা ছাড়ের মেয়াদ বৃদ্ধি দেশ দুটির জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করবে, জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে এবং বিভিন্ন ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতাকে ত্বরান্বিত করবে। মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে চীনা নাগরিকদের জন্য দেশটিতে ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে।

চীন গত মে মাসে ঘোষণা করেছিল যে, তারা রুশ নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত বর্ধিত করবে; এটি ছিল দেশ দুটির জনগণের মধ্যে যোগাযোগ সহজতর করার প্রচেষ্টারই একটি অংশ।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *