জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক - Mati News
Tuesday, July 21

জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক

https://www.fmprc.gov.cn/web/wjbzhd/202607/W020260720691763103763.jpg

বেইজিংয়ে পরবর্তী জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী ও জাতিসংঘে গায়ানার স্থায়ী প্রতিনিধি রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে বৈঠক করেছেন সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

গতকালের (সোমবার) বৈঠকে বুলকিট তার নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, চীন জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির দৃঢ় সমর্থক এবং উন্নয়ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন।

ওয়াং ই বলেন, জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা এখন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। সব পক্ষই আশা করে, পরবর্তী মহাসচিব এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, চীন পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় দায়িত্বশীল ও গঠনমূলকভাবে অংশ নেবে। একই সঙ্গে জাতিসংঘের কর্তৃত্ব ও প্রাণশক্তি পুনরুজ্জীবিত করতে চীন সহযোগিতা করবে বলেও জানান ওয়াং ই।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *