চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’ - Mati News
Tuesday, September 15

চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’

চীন-বেলারুশের যৌথ বিমানসেনা মহড়া ‘সুইফট ঈগল ২০২৬’

আগামী আগস্টের মাঝামাঝি থেকে শেষভাগে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন ও বেলারুশের বিমানবাহিনীর সদস্যরা। ‘সুইফট ঈগল ২০২৬’ নামের এ মহড়ার ঘোষণা দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি শুক্রবার জানান, ‘শহুরে এলাকায় যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান’ হবে এবারের মহড়ার মূল বিষয়। এতে নজরদারি ও পাল্টা নজরদারি, গুরুত্বপূর্ণ এলাকা দখল ও নিয়ন্ত্রণ, সুরক্ষা এবং প্রতিরোধমূলক অভিযানসহ বিভিন্ন সামরিক প্রশিক্ষণ পরিচালিত হবে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সুইফট ঈগল’ যৌথ প্রশিক্ষণের এটি চতুর্থ আয়োজন। মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সেনাদের যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি চীন ও বেলারুশের সামরিক বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Belarus and China to Hold Swift Eagle 2026 Joint Military Exercise –  REFORM.news (formerly REFORM.by)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *