নভেম্বর ২৮: স্থানীয় সময় ২৭ নভেম্বর কলম্বোয়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও শ্রীলঙ্কা জাতীয় টেলিভিশন যৌথভাবে, চীন-শ্রীলঙ্কা মানবিক বিনিময় অনুষ্ঠান আয়োজন করে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, চলচ্চিত্র ও টেলিভিশন, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রের ১৫০ জনেরও বেশি ব্যক্তিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং একাধিক গণমাধ্যম সহযোগিতার ফলাফল প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী হারিনি বলেন, শ্রীলঙ্কা ও চীনের রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ যোগাযোগে সম্পন্নভাবে প্রতিফলিত হয়েছে যে, দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা ধারবাহিকভাবে গভীরতর করার বিষয়ে দু’পক্ষই আন্তরিক। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা ও চীনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত প্রসারিত হয়েছে। দীর্ঘদিন ধরে চায়না মিডিয়া গ্রুপ শ্রীলঙ্কার প্রধান গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সাথে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে আসছে। গত বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীন সফরকালে, দুই দেশ গণমাধ্যম, সংস্কৃতিসহ একাধিক ক্ষেত্রে ১৫টি সহযোগিতা সমঝোতা স্মারকে স্বাক্ষর করে।
তিনি বলেন, শ্রীলঙ্কা ও চীনের মধ্যে শিক্ষা, গণমাধ্যম, একাডেমি, শিল্প ও সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি, আজকের অনুষ্ঠান অবশ্যই দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করবে, দু’পক্ষের সহযোগিতার জন্য নতুন বিস্তৃত পরিসর উন্মোচন করবে, দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব আরও কমিয়ে নেবে, এবং দু’পক্ষের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া ও স্বীকৃতি বাড়াবে।
চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাইসিয়ং, শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়াতিশা, শ্রীলঙ্কায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়েই হুয়াশিয়াং, এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমবিষয়ক উপমন্ত্রী কৌশালিয়া আরিয়ারাথানে যৌথভাবে ‘শ্রীলঙ্কা-চীন চলচ্চিত্র উত্সব, ২০২৬’ উদ্বোধন করেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র, বিদেশী কর্মসংস্থান ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী রুয়ান রানাসিংগে অনুষ্ঠানে বক্তব্য দেন।

বক্তব্যে শেন হাইসিয়ং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং জানান, চীন ও শ্রীলঙ্কা উন্নয়ন ও পুনরুজ্জীবনের সহযাত্রী এবং সহযোগিতা ও পারস্পরিক লাভের ভালো অংশীদার। দুই দেশ সবসময় পরস্পরকে সহায়তা করে এবং একসাথে এগিয়ে চলে। চায়না মিডিয়া গ্রুপ শ্রীলঙ্কার বিভিন্ন ক্ষেত্রের বন্ধুদের সঙ্গে একসাথে দুই দেশের রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ ঐকমত্য পূর্ণভাবে বাস্তবায়ন করতে, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতার যৌথ নির্মাণ এবং চীন-শ্রীলঙ্কা অভিন্ন কল্যাণের সমাজ গঠনে সম্মিলিত শক্তি সঞ্চয় করতে এবং যৌথভাবে চীন-শ্রীলঙ্কা বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করতে ইচ্ছুক।
সিএমজি
















