মে ২০: আজ (বুধবার) রাতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেইজিংয়ের গণমহাভবনে ‘চীন ও রাশিয়ার মধ্যে প্রজন্মের পর প্রজন্ম মৈত্রী উত্তরাধিকার করা, বড় দেশের মধ্যে সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করা’ শিরোনামের একটি ছবি প্রদর্শনী ঘুরে দেখেন।
দু’জনই মাঝে মাঝে থেমে মনোযোগ দিয়ে ছবি দেখেন এবং গাইডের কাছে ছবি সম্পর্কে খোঁজখবর নেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতার কথা স্মরণ করে কথা বলেন দুই প্রেসিডেন্ট। তাঁরা বলেন, চীন ও রাশিয়ার বন্ধুত্বকে ইতিহাস ও সময়ের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে, দৃঢ় ও অটুট এবং স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।
চীনের সিনহুয়া বার্তা সংস্থা ও রুশ তাস সংবাদ সংস্থার উদ্যোগে এ ছবি প্রদর্শনী আয়োজিত হয়। (শিশির/আলিম/আকাশ)

习近平同俄罗斯总统普京共同参观“传承中俄世代友好 树立大国关系典范”图片展
5月20日晚,国家主席习近平同俄罗斯总统普京在北京人民大会堂共同参观“传承中俄世代友好 树立大国关系典范”图片展。
习近平和普京不时驻足仔细观看,听取讲解,并愉快忆及中俄两国近年来友好交往合作的瞬间。两国元首指出,中俄友好的伟大事业顺应历史大势和时代潮流,牢不可破,必将行稳致远、一往无前,不断续写新的精彩篇章。
图片展由新华社和俄罗斯塔斯社共同举办,生动呈现新时代以来两国元首之间的密切交往,全面展现中俄睦邻友好合作迈出的坚实步伐。




















