xi jinping Archives - Mati News
Sunday, September 13

Tag: xi jinping

সি-এর বক্তব্যে যেভাবে চীনের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক পথরেখার দেখা মেলে

সি-এর বক্তব্যে যেভাবে চীনের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক পথরেখার দেখা মেলে

China
বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এবং চীনা ধাঁচের আধুনিকায়নের ভিত্তি সুদৃঢ় ও এতে গতি সঞ্চারের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। মঙ্গলবার চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) সদস্যদের সাধারণ সভা, চীনা প্রকৌশল একাডেমির (সিএই) সদস্যদের সাধারণ সভা এবং চীন বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির ১১তম জাতীয় কংগ্রেসকে একত্রিত করে আয়োজিত এক সভায় বক্তব্য দেন প্রেসিডেন্ট সি। সেখানে তিনি চীনকে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বিশ্বশক্তিতে পরিণত করার জন্য অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো তুলে ধরেন। চীনা প্রেসিডেন্টের দেওয়া বক্তব্য প্রসঙ্গে সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে দুই চীনা গবেষক বলেন, এই বক্তব্যে দুটি দিক বিশেষভাবে গুরুত্ব পেয়েছে—উদ্ভাবনের গতি বাড়াতে প্রতিভাবান জনশক্তি গড়ে তোলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চমানের আ...
বিজ্ঞান-প্রযুক্তিতে চীনকে বিশ্বের শীর্ষে নেওয়ার আহ্বান সি চিন পিংয়ের

বিজ্ঞান-প্রযুক্তিতে চীনকে বিশ্বের শীর্ষে নেওয়ার আহ্বান সি চিন পিংয়ের

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চমানের আত্মনির্ভরশীলতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হওয়ার লক্ষ্যে চীনকে এগিয়ে যেতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন যেন চীনা ধাঁচের আধুনিকায়নে দৃঢ় সহায়তা ও দিকনির্দেশনা প্রদান করে, তা নিশ্চিত করতে হবে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক সভায় দেয়া ভাষণে প্রেসিডেন্ট সি এসব কথা বলেন। এই সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমি ও চীনা প্রকৌশল একাডেমির সদস্যদের সাধারণ অধিবেশন এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১১তম জাতীয় কংগ্রেস একত্রে অনুষ্ঠিত হয়। সি বলেন, ২০১২ সালে চীনের কমিউনিস্ট প...
সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ

সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ

China
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ পরিচালনার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো নিয়ে একটি বই প্রকাশ করেছে পার্টি বিল্ডিং বুকস পাবলিশিং হাউস। বইটি প্রকাশ উপলক্ষে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালীন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর, উভয় ক্ষেত্রেই সি চিন পিং সবসময় তৃণমূল পর্যায়ের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ও গ্রাম পরিদর্শন করে সেখানকার কাজ সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, সি চিন পিং ধারাবাহিকভাবে তৃণমূলকে শক্তিশালী করা এবং ভিত্তিকে সুসংহত করাকে দীর্ঘমেয়াদি কৌশল ও মৌলিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন। এ লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ের কাজের জন্য তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রয়োগে কার্যকর একাধিক কর্মপদ্ধত...
সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ

China
জুলাই ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ বই আকারে প্রকাশ করা হয়েছে। পিপলস পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এই বইয়ে সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেওয়া সি চিন পিংয়ের পূর্ণাঙ্গ ভাষণ স্থান পেয়েছে। সি চিন পিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যানও। গত বুধবার অনুষ্ঠিত ওই সমাবেশে তিনি ভাষণ দেন। প্রকাশিত বইটি দেশজুড়ে সিনহুয়া বুকস্টোরের বিভিন্ন শাখায় পাওয়া যাচ্ছে। সূত্র: সিএমজি...
ছবি প্রদর্শনীতে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট পুতিন

ছবি প্রদর্শনীতে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট পুতিন

China
মে ২০: আজ (বুধবার) রাতে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেইজিংয়ের গণমহাভবনে ‘চীন ও রাশিয়ার মধ্যে প্রজন্মের পর প্রজন্ম মৈত্রী উত্তরাধিকার করা, বড় দেশের মধ্যে সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করা’ শিরোনামের একটি ছবি প্রদর্শনী ঘুরে দেখেন। দু'জনই মাঝে মাঝে থেমে মনোযোগ দিয়ে ছবি দেখেন এবং গাইডের কাছে ছবি সম্পর্কে খোঁজখবর নেন। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতার কথা স্মরণ করে কথা বলেন দুই প্রেসিডেন্ট। তাঁরা বলেন, চীন ও রাশিয়ার বন্ধুত্বকে ইতিহাস ও সময়ের প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে, দৃঢ় ও অটুট এবং স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। চীনের সিনহুয়া বার্তা সংস্থা ও রুশ তাস সংবাদ সংস্থার উদ্যোগে এ ছবি প্রদর্শনী আয়োজিত হয়। (শিশির/আলিম/আকাশ) 习近平同俄罗斯总统普京共同参观“传承中俄世代友好 树立大国关系典范”图片展 5月20日晚,国家主席习近平同俄罗斯总统普京在北京人民大会堂共同参观“传承中俄世代友好 树立大国关系典范”图片展。 ...
চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

China
এপ্রিল ১৫: আজ (বুধবার) সকালে চীন সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লাম এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণ-মহাভবনে দু’দেশের যুবক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সি চিন পিং তাঁর ভাষণে বলেন, গত বছর সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে যৌথভাবে ‘বিপ্লবী ইতিহাস অন্বেষণ যাত্রা’ উন্মোচন করা হয়েছে। গত এক বছরে দু’দেশের যুবকরা যৌথভাবে বিপ্লবী ইতিহাস অনুসন্ধান করেছে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পরিবর্তন অনুভব করেছে এবং চীনের বিভিন্ন এলাকায় পারস্পরিক শেখার অভিজ্ঞতা ও গল্প তৈরি করেছে। সম্প্রতি ভিয়েতনামের হ্যানয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনা ভাষার চিঠি পেয়েছেন, যাতে তারা চীনে পড়াশোনার অনুভূতি তুলে ধরেছে এবং দু’দেশের মৈত্রীর সম্প্রচারক ও উত্তরাধিকারী হওয়ার আগ্রহের কথা জানিয়েছে। যা তাঁর বেশ ভালো লেগেছে। সি চিন পিং জোর দিয়ে ...

কাজাখ শিশুদের চীনা গান উপভোগ করলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং

China
কাজাখস্তানের শিশুদের কণ্ঠে চীনা ‘ওড টু দ্য মাদারল্যান্ড’গান উপভোগ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। এসময় প্রেসিডেন্ট সি’র সঙ্গে উপস্থিত ছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ। গান পরিবেশনের পর প্রেসিডেন্ট সি শিশুদের দুই প্রতিনিধির সঙ্গে চীনা ভাষায় সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি চীনের চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছার কথা প্রকাশ করে তারা। এসময় প্রেসিডেন্ট সি বলেন, "আমিও আন্তরিকভাবে কামনা করি ভবিষ্যতে একটি ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে তোমরা। চীনের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদেরকে স্বাগতম”। প্রেসিডেন্ট সি মঙ্গলবার দুপুরে আস্তানায় পৌঁছান। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) রাষ্ট্রপ্রধান কাউন্সিলের ২৪তম বৈঠকে যোগ দিতে এবং টোকায়েভের আমন্ত্রণে কাজাখস্তানে রাষ্ট্রীয় সফরে গেছেন তিনি। কাজাখস্তানে এটি তার পঞ্চম সফর। আগামী ৩ জুলাই থেকে ৪...