জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান প্রকাশ - Mati News
Wednesday, July 22

জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান প্রকাশ

https://pics3.baidu.com/feed/a08b87d6277f9e2fe153c4e7208aef36ba99f3cc.jpeg@f_auto?token=a81570e6695bf064b667d3e79da57f07

জাতিসংঘে ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন’ বিষয়ে চীনের অবস্থান তুলে ধরা হয়েছে। গত ২০ জুলাই নিউইয়র্কে, বৈশ্বিক সাইবার নিরাপত্তার জন্য জাতিসংঘের স্থায়ী ব্যবস্থার প্রথম বৈঠকে, এ অবস্থান তুলে ধরে চীনা প্রতিনিধিদল। বৈঠক চলবে ২৪ জুলাই পর্যন্ত।

বৈঠকে উপস্থাপিত ‘ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক সাইবার শাসন বিষয়ে চীনের অবস্থান’ শীর্ষক দলিলে, সাইবার সার্বভৌমত্বের ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায়, চীন এবার ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ নীতিটি সামনে এনেছে, যা বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তবায়ন এবং সাইবার জগতে অভিন্ন কল্যাণের সমাজ গঠনের পথে চীনের সর্বশেষ পদক্ষেপ।

দলিলে জোর দিয়ে বলা হয়েছে, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে, সকল দেশকে সাইবার জগতে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিসমূহ মেনে চলতে হবে; ডিজিটাল সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসারের পক্ষে থাকতে হবে।

এতে আরও বলা হয়েছে, সকল দেশেরই তাদের জাতীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ডিজিটাল ও বুদ্ধিমান প্রযুক্তির জন্য স্বাধীনভাবে নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। প্রতিটি দেশ স্বাধীনভাবে এআই প্রযুক্তি, পণ্য ও পরিষেবা বেছে নিতে পারে। এক্ষেত্রে অন্য কোনো দেশের ইচ্ছা-অনিচ্ছা চাপিয়ে দেওয়া উচিত নয়।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx