টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন - Mati News
Thursday, April 16

টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন

আজ (বৃহস্পতিবার) বিকেলে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়াতুং বলেন, চীন টানা বহু বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে অবস্থান ধরে রেখেছে।

তিনি জানান, গত ১৩ এপ্রিল আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের চীন সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে ‘চীন-সংযুক্ত আরব আমিরাত শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্য প্রসার সম্মেলন’-এর আয়োজন করে।

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীন টানা বহু বছর ধরে দেশটির বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত আরব অঞ্চলে চীনের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ গন্তব্য এবং বৈদেশিক বিনিয়োগের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে।

মুখপাত্র উল্লেখ করেন, এবারের সম্মেলনে উভয় দেশের কোম্পানিগুলো জ্বালানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং শিল্প সহযোগিতা ও বিনিয়োগ—এই তিনটি প্রধান বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছে। তারা সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য সক্রিয়ভাবে কাজ করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে আরও গভীর করতে সাহায্য করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *