টানা ৩ বছর কম্পিউটিং পাওয়ারে সেরা চীনের হ্যপেই - Mati News
Monday, September 14

টানা ৩ বছর কম্পিউটিং পাওয়ারে সেরা চীনের হ্যপেই

উত্তর চীনের হ্যপেই প্রদেশ টানা তিন বছর ধরে দেশটির সমন্বিত কম্পিউটিং সক্ষমতা সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে। চীন একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি’ -র প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন এই তথ্য জানানো হয়। গেল শনিবার এই অঞ্চলের ডিজিটাল ও স্মার্ট রূপান্তর ত্বরান্বিত করতে প্রদেশটি একটি জাতীয় কম্পিউটিং পাওয়ার ইন্টারকানেকশন নোড চালু করেছে।

লাংফাং ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট জোনে অবস্থিত ‘হ্যপেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটিং সেন্টার’ এখন এই সফলতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। কেন্দ্রটির মাসিক গড় কম্পিউটিং ব্যবহারের হার ইতিমধ্যে ৯৬ শতাংশ ছাড়িয়ে গেছে। আগে যেখানে ডেটা স্টোরেজ ও সাধারণ হিসাব-নিকাশের ওপর প্রাধান্য দেওয়া হতো, সেখানে এখন বড় আকারের এআই মডেল প্রশিক্ষণ, ইনফারেসিং এবং শিল্প খাতের সিমুলেশনের মতো উন্নত গুনগতমানের কাজের জন্য স্মার্ট কম্পিউটিং পাওয়ার সরবরাহ করা হচ্ছে। বর্তমানে লাংফাং শহরের সচল ৩৬টি ডেটা সেন্টারকেই এই অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তিতে রূপান্তর করা হচ্ছে।

কম্পিউটিং ক্ষমতার বিপুল জোগান থাকা সত্ত্বেও ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অতিরিক্ত খরচ এবং বড় প্রতিষ্ঠানগুলোর জন্য বিভিন্ন সেন্টারের তথ্য সমন্বয়ের জটিলতা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই অসামঞ্জস্য দূর করতে লাংফাং একটি সমন্বিত কম্পিউটিং পাওয়ার নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করেছে। ডিজিটাল সিটির পরিচালনায় এই প্ল্যাটফর্মটি ছড়িয়ে-ছিটিয়ে থাকা এবং অব্যবহৃত কম্পিউটিং রিসোর্সগুলোকে এআই অ্যালগরিদমের মাধ্যমে একত্রিত করে খুব কম খরচে ও সহজে এআই গবেষণাসহ অন্যান্য খাতে সরবরাহ করছে, যা পুরো অঞ্চলের শিল্প উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে।

সূত্র: সিএমজি

China has made remarkable strides in digital infrastructure and  technological innovation during the 14th Five-Year Plan period (2021-25)  with its total computing power ranking second worldwide and technology  breakthroughs in key digital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *