দুর্যোগের সময় দুই চীনা তরুণের অনন্য মানবিকতার গল্প - Mati News
Tuesday, July 14

দুর্যোগের সময় দুই চীনা তরুণের অনন্য মানবিকতার গল্প

আফরিন মিম

গত ৫ জুলাই শক্তিশালী টাইফুন ‘মেসাক’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে এলাকাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট—সবই বন্ধ হয়ে পড়ে। চারদিকে পানি আর ধসে যাওয়া রাস্তা। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে পৌঁছানোও হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ।

ঠিক তখনই এগিয়ে আসেন দুই তরুণ—লি হেংহাও ও সু তেরং। দুর্গম পাহাড়ি পথ আর কাদা-পানিতে ডুবে থাকা সরু রাস্তা সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তাই তারা উদ্ধারকারী দল, চিকিৎসক এবং ত্রাণকর্মীদের পথ দেখিয়ে একের পর এক দুর্গত এলাকায় পৌঁছে দেন।

পথটি মোটেও সহজ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা পাহাড়ি পথে হাঁটতে গিয়ে লি হেংহাওয়ের পায়ে ফোসকা পড়ে যায়। একসময় তার পা ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়। কিন্তু তিনি থেমে যাননি। সামান্য গজ দিয়ে ক্ষত বাঁধার পর আবারও যাত্রা শুরু করেন। কারণ, তার কাছে নিজের ব্যথার চেয়ে বিপদে থাকা মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।

সিনহুয়ার ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্ত এখন অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। ক্ষতবিক্ষত পায়ে দাঁড়িয়ে থাকা এই তরুণ যেন মনে করিয়ে দেন মানবিকতা, সাহস আর দায়িত্ববোধ থাকলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

এই দুই তরুণের গল্প শুধু একটি উদ্ধার অভিযানের নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার গল্প। নিজের আরাম-আয়েশের কথা না ভেবে অন্যের পাশে দাঁড়ানোর এই মানসিকতাই প্রমাণ করে, সত্যিকারের নায়করা সব সময় আলোয় থাকেন না।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *